পরিবর্তন করা হলো বাংলাদেশ বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের সুচি, দেখেনিন চূড়ান্ত সময় সূচি
জানা গিয়েছিল আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড তবে আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন ২৪ ফেব্রুয়ারি ঢাকায় আসবে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। তবে সময়সূচিতে কোন পরিবর্তন আনা হয়নি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দীন চৌধুরী বলেছেন, “আমরা সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের পরিকল্পনা করেছিলাম যেটা সিলেটে হওয়ার কথা ছিল। কিন্তু ইংল্যান্ড দল শুধু আনুষ্ঠানিক ম্যাচগুলো খেলতে চাইছে, কোন প্রস্তুতি ম্যাচ এবার হচ্ছে না।”
প্রথম দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকায় এক এবং তিন মার্চ। বাকি একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ছয় মার্চ চট্টগ্রামে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে ৯ মার্চ। বাকি দুই টি-টোয়েন্টি ম্যাচ ১২ এবং ১৪ মার্চ অনুষ্ঠিত হবে ঢাকায়।
সবশেষ ২০১৬ সালে বাংলাদেশের মাটিতে সাদা বলের ক্রিকেট খেলেছিল থ্রি লায়ন্সরা। ৭ বছর পর আবার বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসছে তারা। এই সিরিজের ওয়ানডে তিনটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। যদিও উভয় দল ইতোমধ্যে ২০২৩ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জন করেছে।
ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের বিপক্ষে সিরিজ দুটি বাংলাদেশের জন্য হতে যাচ্ছে দারুণ পরীক্ষার।
অবশ্য বাংলাদেশ সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে ঘরের মাঠে বেশ শক্তিশালী দল। ২০১৪ সাল থেকে ঘরের মাঠে খেলা ১৪টি সিরিজের মাত্র একটি সিরিজ হেরেছে। তাও ২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live