কুমিল্লা ভিক্টোরিয়ান্সরে সাথে চুক্তি করে ফেলেছেন নারিন-রাসেল, রংপুরে মুজিব
তবে, এবার আর পাকিস্তানি ক্রিকেটারদেরও ধরে রাখতে পারছে না ফ্রাঞ্চাইজিগুলো। কারণ, পিএসএল শুরু হয়ে যাবে ১৩ ফেব্রুয়ারি। যে কারণে পাকিস্তানি ক্রিকেটারদের ৪ ফেব্রুয়ারির মধ্যে দেশে ফিরতে নির্দেশ দিয়েছে তাদের ক্রিকেট বোর্ড পিসিবি।
সে নির্দেশের আলোকে বিপিএলের সিলেট পর্ব শেষেই বেশ কিছু পাকিস্তানি ক্রিকেটার দেশে ফিরে যাবেন। নকআউট পর্ব শুরু হওয়ার আগে বিদেশি ক্রিকেটারশূন্য হয়ে যাওয়ায় মোটামুটি বিপাকেই পড়েছে ফ্রাঞ্চাইজিগুলো।
এ ঘাটতি পোষাতে অন্য দেশগুলোর ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে ফ্রাঞ্চাইজিগুলো। এরই মধ্যে কিছুটা সুফল পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং রংপুর রাইডার্স। ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্সও নতুন করে বিদেশি ক্রিকেটার নিয়ে আসছে।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স চুক্তি করে ফেলেছেন ক্যারিবীয় ক্রিকেটার আন্দ্রে রাসেল এবং সুনিল নারিনের সঙ্গে। টিমসূত্রে জানা গেছে, ক্যারিবীয় এ দুই ক্রিকেটার ঢাকা পর্বে দলের সঙ্গে যোগ দেবেন।
ইংলিশ ক্রিকেটার মঈন আলির সঙ্গেও যোগাযোগ করছে কুমিল্লা। সব ঠিক থাকলে তাকেও দেখা যেতে পারে বিপিএলের শেষ পর্বে। এছাড়া চুক্তি রয়েছে ডেভিড মালানের সঙ্গে। শুরুতে দুটি ম্যাচ খেলেছেনও তিনি। সুযোগ পেলে তিনিও আসতে পারেন শেষ দিকে।
ফরচুন বরিশাল যেহেতু তিন পাকিস্তানি ইফতিখার আহমেদ, হায়দার আলি এবং মোহাম্মদ ওয়াসিম জুনিয়রকে হারাচ্ছে, সে কারণে দ্রুতই তারা নিয়ে আসছে আফগানিস্তানের ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে। ৭ ফেব্রুয়ারি ভোরে ঢাকায় পৌঁছানোর কথা তার। পাকিস্তানি ক্রিকেটার উসমান কাদিরকেও দেখা যেতে পারে দলটিতে। এমনকি ক্যারিবীয় ক্রিকেটার ডোয়াইন ব্রাভোরও বরিশালে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে।
তবে বড় দান মেরেছে সম্ভবত রংপুর রাইডার্স। তারা দলে নিয়েছে আফগান সুপারস্টার মুজিবুর রহমানকে। এক সূত্রে জানা গেছে, ম্যাচপ্রতি ২৫ হাজার ডলার সম্মানীতে রংপুরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
সিলেট স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম দেশে ফিরবেন সিলেট পর্ব শেষেই। দলটিতে এরই মধ্যে খেলছেন জিম্বাবুয়ের রায়ান বার্ল। মোহাম্মদ এহসান যোগ দেবেন ১ ফেব্রুয়ারি।
খুলনা টাইগার্সে খেলছেন এন্ড্রু বার্লবিনি এবং মার্ক দেয়াল খেলছেন। ক্যারিবীয় অলরাউন্ডার মার্ক রোববারই দলের সঙ্গে হোটেলে উঠেছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিদেশি ক্রিকেটারের কোটা পূরণ করতে আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফারকে দলে নিয়েছে
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!