ম্যাচ হেরে রোনালদোর গোল মিসকে দুষলেন আল নাসর কোচ
ম্যাচ হেরে রোনালদোর গোল মিসকে দুষলেন আল নাসর কোচ সৌদি আরবের ক্লাবে যোগ দেওয়ার মধ্য দিয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর ইউরোপ-অধ্যায়ের সমাপ্তি ঘটে গেছে বলেই মনে করেন অনেকে। আল নাসরের খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিক পরিচিতির দিন রোনালদো নিজেও বলেছেন, ‘ইউরোপে আমার কাজ শেষ।’
পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনালদো রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাস ঘুরে ২০২১ সালে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। দুই বছরের চুক্তি হলেও দেড় বছর পূর্ণ হওয়ার আগেই ইউনাইটেড ছেড়েছেন তিনি কোচ এরিক টেন হাগের সঙ্গে ঝামেলায় জড়িয়ে।
সৌদি সুপার কাপের সেমিফাইনালে আল নাসরের হেরে যাওয়া ম্যাচে নিষ্প্রভই ছিলেন রোনালদোকাতার বিশ্বকাপের মধ্যেও ইউরোপে নতুন কোনো ইউরোপীয় ক্লাবে যোগ দেওয়ার চেষ্টা করে গেছেন রোনালদো। তবে মানানসই কোনো ক্লাব থেকে প্রস্তাব না পাওয়ায় বছরের শেষদিকে আল নাসরে নাম লেখানোর সিদ্ধান্ত নেন তিনি। চুক্তি অনুযায়ী আড়াই বছর সৌদি আরবের ক্লাবটিতে থাকবেন তিনি। যার অর্থ, ৪০ বছর বয়স পর্যন্ত এশিয়ান পর্যায়েই খেলবেন রোনালদো।
তবে আল নাসর কোচের সাম্প্রতিক মন্তব্য দিচ্ছে ভিন্ন ইঙ্গিত।
সৌদি কিংস কাপের ম্যাচের পর রোনালদোর ভবিষ্যৎ বিষয়ে কথা বলেছেন রুডি গার্সিয়া। ফরাসি এ কোচ বলেন, ‘সে আমাদের দলের জন্য ইতিবাচক সংযোজন। প্রতিপক্ষ ডিফেন্ডারদের এলোমেলো করে দিতে পারে। বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। সে আল নাসরে ক্যারিয়ার শেষ করবে না। ইউরোপে ফিরে যাবে।’
এর আগে জানুয়ারির প্রথম সপ্তাহে আল নাসরে পরিচিতি অনুষ্ঠানে রোনালদো বলেছিলেন, ‘ইউরোপে আমার কাজ শেষ। ইউরোপে আমার অনেক প্রস্তাব ছিল, ব্রাজিল, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র এমনকি পর্তুগাল থেকেও ছিল। তবে এই ক্লাবটিকে (আল নাসর) আমি কথা দিয়েছি। এটি শুধু ফুটবলেরই নয়, চমৎকার দেশটির অংশ হওয়ারও সুযোগ।’
আল নাসরে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন রোনালদো। একটি সৌদি প্রো লিগে, আরেকটি কিংস কাপে। কোনোটিতেই গোল পাননি সাবেক রিয়াল তারকা। আল ইত্তিহাদের কাছে হেরে কিংস কাপ থেকে বিদায়ও নিয়েছে তাঁর দল।আল নাসরের পরের ম্যাচ শুক্রবার আল ফাতেহর বিপক্ষে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!