চতুর্থবারের মতো অস্ট্রেলিয়ার বর্ষসেরা স্মিথ
দেশটির বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হয়েছেন উসমান খাওয়াজা। টি-টোয়েন্টিতে বর্ষসেরা মার্কাস স্টয়নিস ও ওয়ানডের বর্ষসেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। নারীদের মধ্যে ওয়ানডের বর্ষসেরা হয়েছেন বেথ মুনি। তাহিলা ম্যাকগ্রা হয়েছেন টি-টোয়েন্ট ফরম্যাটের বর্ষসেরা ক্রিকেটার।
চতুর্থবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা হতে স্মিথ পেছনে ফেলেছেন ট্রাভিস হেড ও ডেভিড ওয়ার্নারকে। হেড ১৪৪ ও ওয়ার্নার ১৪১ ভোট পেয়ে দ্বিতীয় ও তৃতীয় হন। নারীদের ক্রিকেটে মুনি সেরা হওয়ার দৌড়ে পেছনে ফেলেছেন মেগ লেনিং ও তাহিলা ম্যাকগ্রাকে।
দেশটির ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশের ১২তম মৌসুমের সেরা ক্রিকেটার নির্বাচিত হন ম্যাট শর্ট। এছাড়া ঘরোয়া ক্রিকেটের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন মাইকেল নেসের ও 'ব্র্যাডম্যান' বর্ষসেরা তরুণ ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন ল্যান্স মরিস।
বছরজুড়ে অসাধারণ পারফরম্যান্সের পর প্রতিবছর ক্রিকেটারদের পুরস্কৃত করে ক্রিকেট অস্ট্রেলিয়া)। ২০২২ সালের পারফরম্যান্সের ভিত্তিতে সোমবার সিডনির র্যান্ডউইকে বিভিন্ন ক্যাটাগরিদের ক্রিকেটারদের পুরস্কার দেয়া হয়। সাবেক খেলোয়াড়, আম্পায়ার ও গণমাধ্যম প্রতিনিধিদের ভোটে নির্বাচিত করা হয় বিভিন্ন ক্যাটাগরির ক্রিকেটারদের।
প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে অমর করে রাখতে বর্ষসেরা টেস্ট ক্রিকেটার পুরস্কারের আনুষ্ঠানিক নাম ‘শেন ওয়ার্ন মেন’স টেস্ট ক্রিকেটার অব দা ইয়ার’ করার ঘোষণা গেল বছরই দিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। এরই সুবাদে প্রথমবারের মত ওয়ার্নের নামের এই ট্রফি জিতলেন উসমান খাওয়াজা।
২০১৯ সালের অ্যাশেজ পর ৪৫ টেস্টে থেমে গিয়েছিল খাওয়াজার ক্যারিয়ার। তবে ৩ বছর পর ট্রাভিড হেড করোনা আক্রান্ত হওয়ায় অ্যাশেজই ফের জাতীয় দলের দরজা খুলে এই অজির। এরপর আর পেছনে ফেরেননি খাওয়াজা। ১১ টেস্টে প্রায় ৮০ গড়ে হাজারের ওপর রান করে পুরস্কারটি নিজের করে নিয়েছেন কুইন্সল্যান্ডের এই ক্রিকেটার।
এদিকে চতুর্থবার অস্ট্রেলিয়ার বর্ষসেরা হওয়া স্মিথ ২০২২ সালে তিন ফরম্যাটে প্রায় ৫৬ গড়ে করেছেন ১৫৪৭ রান। এই ব্যাটার টেস্টে তিন সেঞ্চুরিসহ ৭২ গড়ে রান করেছেন ৮৬৩ ও ওয়ানডেতে ৬৭.৩৭ গড়ে ১১ ম্যাচে করেছেন ৫৩৯ রান।এর আগে ২০১৫, ২০১৮ ও ২০২০ সালে অ্যালেড বোর্ডার মেডেল জিতেছিলেন তিনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!