6,6,6,6,6,6,4,,4,4,4,4,4 গিলের ঝড়ো সেঞ্চুরি টি-২০তে নিউজিল্যান্ডকে ইতিহাস সেরা রানের টার্গেট দিল ভারত
টস জিতে ব্যাট করতে নেমে রীতিমত রানের পাহাড়ে চড়েছে ভারতীয়রা। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।
ভারতের এই বিশাল স্কোরের পেছনে সবচেয়ে বড় অবধান শুভমান গিলের। মাত্র ৬৩ বলে ১২৬ রানের বিশাল এক স্কোর গড়েছেন গিল। ১২টি বাউন্ডারি এবং ৭টি ছক্কার মার ছিল তার ইনিংসে।
স্বপ্নের ফর্ম যেন পার করছেন গিল। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ মিলিয়ে মোট ৩টি সেঞ্চুরি করলেন তিনি। যার মধ্যে রয়েছে আবার একটি ডাবল সেঞ্চুরিও। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেছিলেন ২০৮ রানের বিশাল ইনিংস। এরপর শেষ ওয়ানডেতে খেলেছেন ১১২ রানের ইনিংস। এবার শেষ টি-টোয়েন্টিতে খেললেন ১২৬ রানের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নামার পর শুরুতেই ইশান কিশানের উইকেট হারায় ভারত। মাত্র ১ রান করেন ইশান। এরপর রাহুল ত্রিপাথিকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন গিল। ২২ বলে ৪৪ রান করে আউট হয়ে যান ত্রিপাথি। সুর্যকুমার যাদব ব্যাট করতে নেমে আউট হয়ে যান ১৩ বলে ২৪ রান করে। ১৭ বলে ৩০ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন মিচেল ব্রেসওয়েল, ব্লেয়ার টিকনার, ইস সোধি এবং ড্যারিল মিচেল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা