বেশ বড়সড় দুঃসংবাদ পেলো এমবাপ্পে
এমবাপ্পে মাঠ ছাড়ার সময় ঠিক বোঝা যাচ্ছিল না তার চোট কতটা গুরুতর। মেডিকেল পরীক্ষার পর জানা গেছে, ২৪ বছর বয়সী এই ফরাসি ফরোয়ার্ডকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।
বৃহস্পতিবার এক বিবৃতিতে পিএসজি জানিয়েছে, মঁপেলিয়ের বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচে খেলতে নেমে যে চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে, তা বেশ গুরুতর। অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে।
আগামী ১৪ ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচ খেলবে পিএসজি। নিজেদের মাঠে সেই ম্যাচে খেলতে পারবেন না এমবাপ্পে।
এর আগে ৮ ফেব্রুয়ারি ফ্রেঞ্চ কাপের ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে খেলবে পিএসজি। তিন দিন পর আবার লিগ ওয়ানে মোনাকোর বিপক্ষে ম্যাচ। এ দুটি ম্যাচেও নিশ্চিত করেই খেলা হবে না এমবাপ্পের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়