২০২৩ ওয়ানডে বিশ্বকাপ নাও হতে পারে ভারতে আবার এশিয়া কাপ নাও হতে পারে পাকিস্তানে
অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ ও আফগানিস্তান। ছয়বারের চ্যাম্পিয়নরা ২০২৩ সালে এশিয়া কাপ নিজেদের দখলে আনতে পারবে কিনা সেটা সবথেকে বড় বিষয়, কিন্তু জয় শাহের মন্তব্য অনুযায়ী এশিয়া কাপের আসর বসতে চলেছে অন্য দেশে, অন্য জায়গায় আসর না বসালে ভারতীয় দল পাকিস্তানে প্লেয়ার না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। যদি ভারতীয় প্লেয়াররা পাকিস্তানে না যায় তাহলে পাকিস্তানের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
১.পাকিস্তানের মাটিতে বিরাট-রোহিতের খেলা দেখতে পাবে না পাক ভক্তরা
ভারতীয় দলের দুই অভিজ্ঞ ব্যাটসম্যান হলেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিগত এক দশক ধরে এই দুই ক্রিকেটার নিজেদের সেরা খেলাটা দেখে আসছেন। ভারতীয় দলের হয়ে বর্তমান ক্রিকেটে সর্বাধিক রান সংগ্রহকারীদের মধ্যে প্রথম ৫ শীর্ষ রান সংগ্রহকারিক দের মধ্যে দুজন।
ভারতীয় দলের এই দুই ব্যাটসম্যান শুধু ভারতে নয় বিশ্ব জুড়ে রয়েছে তাদের অনেক ফ্যান, তবে পাকিস্তানের মাটিতে অনেকেই হিটম্যান ও কিং কোহলির ফ্যান, ২০০৮ সালে রোহিত শর্মা এশিয়া কাপ খেলতে পাকিস্তান ভ্রমণে গেলেও বিরাট সিনিয়র দলের সঙ্গে পাকিস্তান ভ্রমণে যাননি, পাকিস্তানে এশিয়া কাপের আয়োজন হওয়ার পর পাকিস্তানি দর্শকেরা তাদের পছন্দের দুই আইকনকে দেখতে বেশ উৎসাহী ছিলেন তবে ভারতীয় দল পাকিস্তান যেতে না চাওয়ায় তাদের স্বপ্ন গিয়েছে ভেঙে। এর ফলে পাকিস্তানের মাটিতে বিরাট-রোহিতের খেলা দেখতে পাবে না পাক ভক্তরা।
২) পাকিস্তান তাদের অর্থনীতির উন্নতির সুযোগ হারালো
পাকিস্তানে ভারতীয় দল যেতে চাইলে পাকিস্তানেই অনুষ্ঠিত হত, যেহেতু পাকিস্তানে আয়োজিত হতে চলেছিল এশিয়া কাপ ২০২৩, তবে ভারতের পাকিস্তানে না যাওয়ার কারণে অনেকটা বিপাকে পড়তে হয়েছে পাকিস্তান কে। সাধারণত ভারতের তুলনায় পাকিস্তানের অবস্থা অনেকটাই খারাপ, ভারত-পাক ম্যাচ মানেই আলাদা উত্তেজনা, এই ম্যাচ বিশ্বের যেকোনো প্রান্তে অনুষ্ঠিত হোক না কেন দুই দেশের দর্শক লাখ লাখ টাকা খরচ করে এই ম্যাচ দেখতে ভুলবে না।
তবে পাকিস্তান থেকে এশিয়া কাপ হোস্টিংয়ের ক্ষমতা তুলে নেওয়ার পরে এশিয়া কাপ থেকে কোনো প্রকার আর্থিক লাভ হবে না, এমনকি টিকিট বিক্রি করে যে লাভটা হয় তার থেকেও বঞ্চিত থাকবে পাকিস্তান।
৩) ভারত থেকে বিশ্বকাপ মুছে যেতে পারে
এশিয়া কাপের পরেই ভারতে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বকাপ, ২০২৩ সালের অক্টোবর মাসের দিকে বসতে চলেছে বিশ্বকাপের আসর, ভারতের মাটিতে প্রায় ১২ বছর পর আসর বসতে চলেছে, ২০১১ সালে শেষবার যখন ভারতের মাটিতে বিশ্বকাপের আসর বসেছিল তখন ভারত দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপ জয়লাভ করেছিল। তবে এবারের এশিয়া কাপ খেলতে ভারতীয় দল যাবে না পাকিস্তানে কারণ ভারতীয় বোর্ড পাকিস্তানে ভারতীয় প্লেয়ার পাঠাতে নারাজ ও সাথে পাকিস্তানের সাথে ভারতের রাজনৈতিক সম্পর্কের জন্য এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় বোর্ড, সেজন্যই কিছুমাস আগে তৎকালীন বোর্ড প্রেসিসেন্ট রামিজ রাজা মন্তব্য করে বলেন ভারতীয় দল পাকিস্তান না আসলে পাকিস্তান দলও ভারতে আসবে না, এর পরেই শুরু নয় নানা ধরণের চর্চা, আইসিসির সিদ্ধান্ত না মানার জন্য ভারত থেকে অন্য দেশে রূপান্তরিত হতে পারে বিশ্বকাপ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!