মেসির জন্য সবাইকে নতুন আহবান জানালেন পিএসজি কোচ
লিগ ওয়ানে ম্যাচে মঁপেলিয়ের বিপক্ষে দুইবার পেনাল্টি মিস করার পর ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। এরপর দারুণ নৈপুণ্যে মেসিই দলকে পথ দেখিয়ে জয় ছিনিয়ে এনেছিলেন। গতকাল রাতেও তুলুজের বিপক্ষে দারুণ এক গোলে পিএসজিকে জিতিয়েছেন বিশ্বকাপজয়ী এই তারকা।
ম্যাচের পর আর্জেন্টাইন মহাতারকার এমন পারফরম্যান্সে মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন পিএসজির কোচ ক্রিস্তোফ গালতিয়ের। এ সময় মেসিকে খেলানোর কৌশল নিয়েও কথা বলেছেন পিএসজি কোচ। বলেছেন, তিনি মেসির জন্য পুরো দলকে খেলার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি মেসিকে রক্ষণাত্মক কাজ থেকে মুক্ত রাখার কথাও বলেছেন গালতিয়ের।
তুলুজের বিপক্ষে ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল পিএসজি। ২০তম মিনিটে ব্রাঞ্চো ভ্যান ডার বৌমেনের গোলে হতাশায় পুড়েছিল স্বাগতিকরা। তবে ৩৮তম মিনিটে আশরাফ হাকিমির গোলে সমতায় ফেরে পিএসজি। তবে বিরতি থেকে ফিরে দ্বিতীয়ার্ধের ৫৮ মিনিটে ডি বক্সের বাইরে থেকে দুর্দান্ত প্লেসিংয়ে জয়সূচক গোলটি করেন মেসি।
এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরেকটু শক্ত করল। ২২ ম্যাচ শেষে ১৭ জয়ে প্যারিসের দলটির পয়েন্ট এখন ৫৪। দুইয়ে থাকা মার্শেইয়ের চেয়ে ৮ পয়েন্টে এগিয়ে তারা। এক ম্যাচ কম খেলে তাদের সংগ্রহ ৪৬।
ম্যাচের পর সাংবাদিকরা মেসিকে কীভাবে খেলাচ্ছেন বলে প্রশ্ন করেন পিএসজি কোচের কাছে। তা জানাতে গিয়ে গালতিয়ের বলেছেন, ‘মেসি দলের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। আমি দলকে মেসির জন্য খেলতে এবং তাকে ঘিরে কাজ করতে বলেছি।’
মেসিকে রক্ষণাত্মক কাজ থেকে মুক্ত করে তাঁর ওপর থেকে চাপ কমানো প্রসঙ্গে গালতিয়ের বলেছেন, ‘তাকে অবশ্যই কিছু কাজ থেকে মুক্ত করতে হবে। বল পুনরুদ্ধার এবং গতি আনতে তার সতীর্থদের দ্বিগুণ কাজ করতে হবে। এর ফলে সে পাস খুঁজে পাবে, এই ধরনের ছোট পাস এই সময়ের ফুটবলে দুর্লভ।’
প্রসঙ্গত, পিএসজি তাদের পরের ম্যাচ খেলবে দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের বিপক্ষে। আগামী বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) ফরাসি লিগের দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়েও পিএসজির হয়ে বড় ভূমিকা নিতে হবে মেসিকে। এমবাপ্পে-নেইমার না থাকায় এই ম্যাচের আগেই শিষ্যদের বার্তা দিয়ে রাখলেন গালতিয়ের।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!