ইংল্যান্ড সিরিজেই কি দলে ফিরছেন নাসির হোসেন
কিন্তুু কোনো এক অজানা কারনে হঠাৎ করেই নিজেকে হারিয়ে ফেললেন।এক সময়কার ফিনিসার নিজেই ছিলেন ফিনিসের পথে। মাঝখানে একবার ফিরেছিলেন। তবে ব্যাটার নাসির নয় ব্যাটে বলে মিনি অলরাউন্ডার হিসেবে। তবে সেটাও ধরে রাখতে পারেননি। তার সাথে ছিলো মাঠের বাইরের বিতর্ক। সব মিলিয়ে নাসির যেন চলে যাচ্ছিলেন রাডারের বাইরে।
এইতো গত বিপিএলেও দল পাননি। পাওয়ার কথাও নয়। পারফর্ম করতে পারছিলেন না কোথাও। তবে এবার এনসিএলে কিছুটা রান পেয়েছিলেন। সেই সুবাদে ঢাকা ডমিনেটরস কিনে নেয় নাসির কে। শুধু খেলোয়াড় হিসেবে নয় তারা নাসির কে দিয়েছেন অধিনায়কত্বের গুরু দায়িত্বও।নাসির বোধহয় এই সুযোগের অপেক্ষায়ই ছিলেন। ব্যাটে বলে সমান তালে জলে উঠলেন।
চলতি বিপিএলে ১১ ম্যাচে নাসিরের ব্যাট থেকে এসেছে ৩৪২ রান। রান সংগ্রাহকের তালিকায় আছেন সেরা পাঁচে। বল হতে তো দেখিয়েছেন জাদু।১৬ উইকেট নিয়ে বোলিংয়ে আছেন এক নম্বরে। আপাতত তার আশেপাশে কেও নেই। দুই নম্বরের থাকা মোহাম্মদ আমিরের উইকেট ১৩ টি। চলতি বিপিএলে আমির কে না দেখতে পাওয়ারই কথা।
নাসিরের জাতীয় দলে আসার আরও একটি কারন রয়েছে। আর তা হলো তার জায়গায় অলরাউন্ডার হিসেবে যারা খেলছেন তাদের পারফরম্যান্স। গত বিশ্ব কাপ দলে ছিলেন মোসাদ্দেক হোসেন। যদিও বিশ্ব কাপে খুব একটা ভালো করতে পারেননি। চলতি বিপিএলেও ব্যাট হাতে ৭ ইনিংসে করেছেন ১০২ রান। বল হাতে পেয়েছেন ৬ উইকেট। ইকোনমি নয় এর কোঠায়। এই পারফরম্যান্সে জাতীয় দলের জন্য বিবেচিত হবার কথা নয়।
নাসির ভালো করলেও দল হিসেবে ঢাকা ভালো করতে পারে নি। সেমির লড়াই থেকে ছিটকে গেছে আগেই। তবে নাসিরের হাতে আরও একটি ম্যাচ আছে। ভালো কিছু করে নিজের অবস্থার আরও উন্নতি করার সুযোগ তার সামনে তো থাকছেই। একই সাথে ইংল্যান্ড সিরিজেও অলরাউন্ডার হিসেবে নাসির হোসেন কে জাতীয় দলে আরও একবার দেখতে চাইছে দেশের কোটি ক্রিকেট প্রেমিরা। বিপিএলে ফর্ম বিবেচনয় নির্বাচকরা নাসির কে সেই সুযোগ দেন কি না সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live