ব্রেকিং নিউজ: বেনজেমা-কোর্তোয়াকে বাদ দিয়ে দল ঘোষণা করলো রিয়াল মাদ্রিদ
সম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্স ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। স্প্যানিশ লা লিগায় সবশেষ তিন ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। এই অবস্থায় ইনজুরিতে আছেন করিম বেনজেমা, থিবো কোর্তোয়াসহ লুকাস ভাজকেজ এবং দুই ডিফেন্ডার এদের মিলিতাও এবং ফারলাঁ মেন্দি।
বেনজেমা, কোর্তোয়া ও মিলিতাওকে দ্রুত পাওয়া গেলেও গুরুতর চোট আক্রান্ত ভাসকেজ ও মেন্দি। এদের বাইরে রেখেই ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালের জন্য স্কোয়াড ঘোষণা করেছেন রিয়াল কোচ। আগামী বুধবার মিসরের দল আল আহলির মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্টরা।
এর আগে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে পায়ে চোট পান বেনজেমা ও মিলিতাও। আর মায়োর্কার বিপক্ষে নামার আগে অনুশীলনের সময়ে কুঁচকিতে চোট পান কোর্তোয়া।
ইনজুরিতে জর্জরিত রিয়ালের সামনে অপেক্ষা করছে ব্যস্ত সূচি। ক্লাব বিশ্বকাপের পর কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনার মুখোমুখি হবে তারা। এরপর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে লিভারপুলের বিপক্ষে লড়বে রিয়াল মাদ্রিদ।
আর লা লিগার ম্যাচ তো আছেই। এমন ব্যস্ত সূচি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন আনচেলত্তি, ‘আমরা কখনোই কোনো ম্যাচ বাদ দিতে চাই না। কিন্তু সূচি বেশ চমকপ্রদ, খেলার কোনো শেষ নেই। লা লিগা, ফিফা, উয়েফা, স্প্যানিশ এফএ সবাই নিজেদের ম্যাচ খেলাতে চায়। তারা আমাদের একটি দিনও বিশ্রাম নিতে দেবে না।’
দলের তারকা ফুটবলারদের ইনজুরির শিরোপার লড়াই চালিয়ে যেতে চান তিনি, ‘আমরা কোনো টুর্নামেন্টকেই বাদ দিয়ে দিচ্ছি না। সব জায়গাতেই আমরা (শিরোপার) কাছাকাছি আছি। কোপা দেল রেতে সেমিফাইনাল, চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলো, ক্লাব বিশ্বকাপে সেমিতে আছি।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!