চান্ডিকা হাথুরুসিংহকে নিয়ে গোপণ তথ্য ফাঁস করলেন সুজন
হাথুরুসিংয়ের এই ব্যাপারটিই বেশি ভালো লাগে সুজনের। কদিন আগেই এই লঙ্কান কোচের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই সবদিকে জল্পনা-কল্পনা হাথুরুসিংহের দ্বিতীয় মেয়াদ কেমন হবে। সুজন অবশ্য তাকে নিয়ে বেশ আশাবাদী। এই কোচের অধীনে থাকাকালীনই ড্রেসিংরুম সবচেয়ে পরিছন্ন ছিল।
সুজন বলেন, 'সবচেয়ে পরিছন্ন ড্রেসিং রুম ছিল যখন হাথু ছিল। আমরা সবসময় একটা কথা বলি, মিডিয়াতেও আগে শুনি, কড়া হেড মাস্টার বলে কথা বলে বোধ হয়, আমার মনে হয় যে রকম কড়ার কথা আমরা বলি সেরকম কিন্তু ও না। হ্যা, ও যেটা হয়...আমি ব্যক্তিগতভাবে কী চাই, আপনি আমাকে পেছনে কথা না বলে সামনে কথা বলেন। এটা একটা ভালো মানুষের লক্ষণ। আমি মনে করি হাথু ভালো মানুষ। যা বলে, পেছনে কথা বলে না কাউকে, ও যা বলে সামনে কথা বলে।'
২০১৪ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত প্রথম মেয়াদে দায়িত্ব ছিলেন হাথুরুসিংহে। সেই সময় সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দ্বন্দ্ব, পছন্দের ক্রিকেটারদের দলে সুযোগ দেয়ার মতো বেশ কিছু অভিযোগ ছিল তার বিরুদ্ধে। সুজন অবশ্য জানিয়েছেন, বাংলাদেশের এই কোচ যা বলার সবার সামনেই বলেন। এই গুণটাই ভালো।
সুজনের ভাষ্য, 'পেছনে গসিপিং করার চেয়ে একটা খেলোয়াড়কে যদি সামনে বলেন তোমার থেকে আমি এটা চাই বা তোমার এই জিনিসটা ভালো না। এতে খারাপ কিছু তো দেখি না। এটা যদি কড়া হেড মাস্টার হয়ে যায়, তাহলে কড়া হেড মাস্টার। কিন্তু আমি মনে করি, আমি অনেক কোচের সঙ্গে কাজ করেছি বাংলাদেশে, যারা সামনে একরকম আবার পেছনে অন্যরকম কথা বলে। হাথুর ব্যাপারে একটা কথা বলবো, ওর এই গুণটা আমার দারুণ লাগে যে ও যা বলে সামনে বলে।'
হাথুরুসিংহেকে নিয়ে বিতর্ক থাকলেও তার অধীনেই বাংলাদেশ একটি পরিপূর্ণ দল হয়ে উঠেছিল। তার অধীনে ২০১৫ বিশ্বকাপের সাফল্য এখন তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা সাফল্য। দ্বিতীয় মেয়াদে ফিরে হাথুরুসিংহে নিজের অভিজ্ঞতা উজার করে দিতে পারবেন বলেই বিশ্বাস সুজনের।
তিনি বলেন, 'হাথুরু অবশ্যই বাংলাদেশের জন্য কাজ করে গেছে। আমাদের খেলোয়াড়দের খুব ভালো করে চেনে। আমাদের ক্রিকেট খুব ভালোভাবে ওর নখদর্পনে আছে। আমি তো ভালো কিছু প্রত্যাশা করি। সময়ই বলে দেবে আসলে কী হয়। তখন যখন হাথু এসেছে, অনেক তরুণ ছিল, ৪০ বছর বয়স, এখন তো অভিজ্ঞ হাথুকে পাবো, ম্যাচিউরড অনেক। আমি আশা করি ভালো কিছু হবে। দেখা যাক, ভালো হওয়ার চিন্তা করেই বিসিবি আনছে ওকে। ওই ভালোটা ডেলিভার করবে বলে আশা করি।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!