ব্রেকিং নিউজ: বর্ষসেরা ফুটবলারের নাম ঘোষণা
ক্যারিয়ারের সম্ভাব্য সব শিরোপা জিতেছেন, একের পর এক সাফল্যে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। তার একমাত্র খেদ ছিল বিশ্বকাপের বহু আরাধ্য সোনালি ট্রফিটা। ২০১৪ বিশ্বকাপে ট্রফিটার খুব কাছাকাছি গিয়েও মেসিকে ফিরতে হয়েছিল খালি হাতে।
তবে ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে ঈশ্বর হতাশ করেননি ফুটবল জাদুকরকে। কাতার বিশ্বকাপে নিজে যেমন দুরন্ত ছন্দে থেকেছেন, দলকেও নিয়ে গেছেন সাফল্যের শিখড়ে। হাত উঁচিয়ে বিশ্বকে দেখিয়েছেন প্রাপ্তির খাতায় বাকি নেই আর কিছুই।
দারুণ ছন্দে থেকে দলকে বিশ্বকাপ জিতিয়ে ফিফার বর্ষসেরা দলে জায়গা করে নিয়েছিলেন মেসি। চলতি বছরের ব্যালন ডি’অরের দৌড়ে ফেবারিট হিসেবেও দেখা হচ্ছে পিএসজির এই তারকাকে। এবার নিজের সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো তার।
ফুটবল ইতিহাস ও পরিসংখ্যান নিয়ে কাজ করে জুরিখ ভিত্তিক সংস্থা আইএফএফএইচএস-এর কনমেবল তথা লাতিন আমেরিকা অঞ্চলের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসি। এমন খবর জানিয়েছে আর্জেন্টিনার খবরাখবর দেওয়া ফুটবল ব্লগ মুন্দো আলবিসেলেস্তে।
এদিকে, বর্ষসেরা ফুটবলার ছাড়াও একাদশও ঘোষণা করেছে সংস্থাটি। সেখানেও প্রত্যাশিতভাবে চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আধিপত্য। বিশ্বকাপজয়ী দলের গোলরক্ষক, যিনি আবার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভসের পুরস্কারও জিতেছেন। সেই ‘বাজপাখি’খ্যাত এমিলিয়ানো মার্টিনেজ আছেন সেরা একাদশে।
এছাড়া রক্ষণদুর্গে আছেন নিকোলাস ওতামেন্দি, ক্রিশ্চিয়ান রোমেরোরা। আর মধ্যমাঠে আছেন রদ্রিগো ডি পল ও তার সঙ্গে আছেন বিশ্বকাপের সেরা উদীয়মান তারকা এনজো ফার্নান্দেজ।
পাশাপাশি অ্যাটাকে যথারীতি আছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও তরুণ জুলিয়ান আলভারেজ। অন্যদিকে, ব্রাজিল থেকে একাদশে সুযোগ পেয়েছেন নেইমার, ক্যাসেমিরো, থিয়াগো সিলভা ও ভিনিসিয়াস জুনিয়র।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live