সবার ওপরে মেসি–নেইমার
আর সেই সেরা ফর্ম মেসি ধরে রাখেন বিশ্বকাপের মঞ্চে এবং পরবর্তী সময়েও। বিশ্বকাপ জয়ের পর ক্লাবের জার্সিতে ছন্দটা ধরে রেখেছেন মেসি। ক্লাবে মেসিকে শুরু থেকে দারুণ সঙ্গ দিয়ে যাচ্ছেন নেইমারও। চোটে পড়ার আগপর্যন্ত দারুণ ছন্দেও ছিলেন এই ব্রাজিলিয়ান তারকা।
এই দুজন মিলে এবারের মৌসুমে এমন এক কীর্তি গড়েছেন, যা আর কেউ করতে পারেননি। ঘরোয়া লিগে ন্যূনতম ১০ গোল করা এবং ১০ গোলে সহায়তা করায় বাকিদের পেছনে ফেলেছেন এ দুজন।
সর্বশেষ লিগ ‘আঁ’র ম্যাচে তুলুসের বিপক্ষে গোল করেন মেসি। এই গোলটি এবারের লিগে তাঁর দশম। এর আগে লিগে ১০টি অ্যাসিস্টও করেছেন ‘এলএম টেন’। সামগ্রিকভাবে মেসির অবদান রয়েছে ২০ গোলে। মেসির মতো এই কীর্তি আছে তাঁর পিএসজি সতীর্থ নেইমারেরও। ব্রাজিলিয়ান তারকা অবশ্য মোট হিসাবে মেসির চেয়ে এগিয়েই আছেন।
নেইমার মেসির সমান ১০ গোলে সহায়তা করলেও নিজে করেছেন ১২ গোল। সব মিলিয়ে লিগের পিএসজির ২২ গোলে সরাসরি অবদান আছে নেইমারের। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল করায় অনেকে এ দুজনের চেয়ে এগিয়ে থাকলেও সামগ্রিক হিসাবে মেসি–নেইমারের ধারেকাছে শুধু একজন।
বিশ্বকাপ ফাইনালে শেষ মুহূর্তে গোলবঞ্চিত হওয়া কোলো মুয়ানি দুই পিএসজি তারকার কাছাকাছি পৌঁছাতে পেরেছেন। এইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের এই ফুটবলার ১০টি অ্যাসিস্ট করলেও গোল করেছেন ৯টি।
গোলে শট নেওয়া এবং বড় সুযোগ তৈরিতে অবশ্য মেসি নেইমারের চেয়ে এগিয়েই আছেন। লিগ ‘আ’তে ম্যাচ প্রতি সর্বোচ্চ ৪.৪টি করে শট নিয়েছেন মেসি। আর বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন তারকা বড় সুযোগ তৈরি করেছেন ১৭টি।
এই মৌসুমে পিএসজির হয়ে একাধিক শিরোপাকে পাখির চোখ করেছেন মেসি-নেইমাররা। যেখানে আজ রাতে ফ্রেঞ্চ কাপে বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁদের জন্য। ফরাসি কাপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে আজ রাতে পিএসজির প্রতিপক্ষ মার্শেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live