গোল, গোল, গোল, একাই গোল বন্যা দেখালেন রোনালদো
সৌদি প্রিমিয়ার লিগে রাতে আল-ওহদার বিপক্ষে একাই চার গোল করেছেন তিনি। তার দুর্দান্ত পারফরম্যান্সে আল-নাসর উঠে এসেছে পয়েন্ট টেবিলের এক নম্বরে। সৌদির ক্লাবটিতে যোগ দেওয়ার পর মেসি, নেইমার, এমবাপ্পেদের বিপক্ষে রিয়াদ একাদশের হয়ে প্রীতি ম্যাচে জোড়া গোল দিয়ে সৌদি আরবের ফুটবলে যাত্রা শুরু হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোর।
কিন্তু দেশটির প্রতিদ্বন্দ্বিতামূলক ফুটবলে রোনালদোর অভিষেকটা ভালো হয়নি। সৌদি প্রো লিগে নিজের প্রথম ম্যাচে গোল পাননি। এরপর গোল করতে ব্যর্থ হন সুপার কাপের সেমিফাইনালেও। সেই ম্যাচে আল-ইত্তিহাদের কাছে তার দলও যায় হেরে।
তবে প্রিমিয়ার লিগে আজ মাঠে নেমেই চার গোল করে প্রতিপক্ষকে বিধ্বস্ত করেছেন পর্তুগিজ তারকা। আর এতেই সমালোচকদের মুখে কুলুপ এঁটে দিয়েছেন তিনি। মক্কার কিং আব্দুল আজিজ স্টেডিয়ামে আজকের ম্যাচের শুরুটা কিছুটা নড়বড়ে হয়েছিল রোনালদোর। কিন্তু ২১ মিনিটেই স্বরূপে ফেরেন। তার বাঁ পায়ে নেওয়া শটটি জালে জড়ানোর পরই সতীর্থদের নিয়ে উল্লাসে মেতে ওঠেন।
৪০ মিনিটে ফের রোনালদো ঝড়। এবার ডান পায়ে বল জালে জড়ান। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় তার দল। দ্বিতীয়ার্ধে গোল পেতে সময় নিয়েছেন মাত্র আট মিনিট। ৫৩ মিনিটে পাওয়া পেনাল্টিতে হ্যাটট্রিক করেন এই তারকা ফুটবলার। ৬১ মিনিটে ডান পায়ে চতুর্থ গোলটি করেন। তার করা চার গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আল-নাসর। এই জয়ের মধ্য দিয়ে সৌদি প্রিমিয়ার লিগের টেবিলের এক নম্বরে উঠে এসেছে দলটি। এক ম্যাচ বেশি খেলে সমান ৩৭ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে আল-শাবাব।
যদিও রোনালদো এক ম্যাচের চার গোল করার কীর্তি এটিই প্রথম নয়। এর আগে আট ম্যাচে চার গোল করে পেয়েছে এই তারকা। এ ছাড়া দুটি ম্যাচে পাঁচ গোল করে করার রেকর্ডও আছে তার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live