হুট করে ব্যাটিং বিপর্যয়ে ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৮৪.২ ওভারে ৭ উইকেটে ২৪৬ রান। মারফির বলে lbw হয়ে ব্যক্তিগত ২৩ রানে প্যাভিলিয়নের পথ ধরেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের পর সেই মারফির বলে ক্যাচ আউট হয়ে ৭ রানে প্যাভিলিয়নের পথ ধরেন চেতেশ্বর পূজারা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে রোহিত শর্মা। অস্ট্রেলিয়াকে ১৭৭ রানে শেষ করে দেওয়ার পর ভারতের প্রয়োজন ছিল বড় রান। সেই রান করার কাজটাই নিজের কাঁধে তুলে নিয়েছেন রোহিত। শতরান করলেন তিনি। দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান এল রোহিতের ব্যাট থেকে। লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলিরা ব্যর্থ হলেও রোহিত নিজের লক্ষ্যে অনড়।
১৭১ বলে শতরান করেন রোহিত। চার মেরে শতরান করেন তিনি। ভারতের প্রথম দিকের ব্যাটাররা ব্যর্থ হওয়ার দিনে রোহিত অধিনায়কোচিত ইনিংস খেললেন। অস্ট্রেলিয়ার বোলারদের মাঠের বাইরে পাঠালেন একাধিক বার। শতরানে পৌঁছতে ১৪টি চার এবং দু’টি ছক্কা মারেন রোহিত। টেস্ট ক্রিকেটে এটি তাঁর নবম শতরান। ওপেনার হিসাবে টেস্টে খেলা শুরু করার পর থেকেই পাল্টে গিয়েছে রোহিতের খেলা। অধিনায়ক হওয়ার পর এটাই তাঁর প্রথম শতরান।
প্রথম টেস্টের প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসে ১৭৭ রানে অলআউট হয় সফর কারী অস্ট্রেলিয়া। ১ উইকেটে ৭৭ রান নিয়ে দিন শেষ করে স্বাগতিক ভারত। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। মোহাম্মদ সিরাজের বলে এলবিডব্লিউ হন উসমান খাজা। পরে মোহাম্মদ শামি বোল্ড করেন ওয়ার্নারকে।
তৃতীয় উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধের চেষ্টা করেন দুই অস্ট্রেলিয়ার দুই ব্যাটার লাবুশানে ও স্টিভ স্মিথ। পরপর দুই বলে দুজনকে সাজঘরে ফেরান রবীন্দ্র জাদেজা। পরে রবিন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার স্পিন ঘূর্ণিতে অলআউট হয় অস্ট্রেলিয়া। রবীন্দ্র জাদেজা ৫টি উইকেট নেন আর রবিন্দ্রন অশ্বিন পান ৩টি উইকেট।
ভারত বনাম অস্ট্রেলিয়া:-
ভারত প্রথম একাদশ:-
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, কেএস ভারত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ
অস্ট্রেলিয়া প্রথম একাদশ:-
ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস ল্যাবুসচেন, স্টিভেন স্মিথ, ম্যাট রেনশ, পিটার হ্যান্ডসকম্ব, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লিয়ন, টড মারফি, স্কট বোল্যান্ড
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live