প্রস্তাব পেলে ডিপিএলে খেলবেন কিনা সরাসরি জানালেন রিজওয়ান
মোহাম্মদ রিজওয়ানও কি এই তালিকায় আছেন? প্রস্তাব পেলে তিনি খেলবেন এবারের ঢাকা প্রিমিয়ার লিগে? শুক্রবার রংপুরকে হারানোর পর প্রেস কনফারেন্সে এসে এমন প্রশ্নের মুখোমুখি হয়ে রিজওয়ান বললেন, ‘নাহ, ঢাকা প্রিমিয়ার লিগ খেলার কোনো সম্ভাবনা নেই।’
কী কারণে খেলতে পারবেন না, সেই ব্যাখ্যাও দিয়েছেন রিজওয়ান। খেলার ইচ্ছে নেই, এমনটা বললেন না। এই উইকেটরক্ষক ব্যাটার বললেন, আসলে ব্যস্ততার কারণেই হয়তো সুযোগ হবে না।
রিজওয়ান বলেন, ‘আমাদের সামনে ব্যস্ত সূচি। প্রথমে পিএসএল, তারপর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। এরপর আফগানিস্তানের সাথে খেলার সম্ভাবনা আছে। আমার পাকিস্তানের হয়ে খুবই ব্যস্ত থাকতে হবে। তাই আমি জানি না। মনে হয় না আমাদের পক্ষে এবারের ঢাকা লিগ খেলা সম্ভব হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়