বাড়লো বিপিএলের প্লে-অফে টিকিটের দাম, দেখেনিন মূল্য
শনিবার (১১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নকআউট পর্বে প্লে অফের প্রথম দুই ম্যাচের জন্য টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে। যেখানে গ্রুপ পর্বের চেয়ে প্লে অফে সবগুলো ক্যাটাগরিতেই টিকেটের দাম সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ৫০০ টাকা বাড়ানো হয়েছে।
বিসিবি কর্তৃক নির্ধারিত নতুন মূল্য অনুসারে, দর্শকদের সর্বনিম্ন দামের টিকিট আগে যেখানে ২০০ টাকা ছিল, তা এখন কিনতে হবে ৩০০ টাকায়। এছাড়া সর্বোচ্চ দামের গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের নতুন মূল্য ২০০০ টাকা, যা আগে ছিল ১৫০০ টাকা।
বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।
বিপিএলের খেলা দেখতে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা। আজ ও কাল (রোববার) ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।
আগামীকাল রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মিরপুরে এলিমিনেটর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স।
একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা