আয়ারল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ অনিশ্চিত
টি-টোয়েন্টি সিরিজ নিয়ে ধোয়াশা তৈরী হলেও ওয়ানডে সিরিজ নিয়ে কোন সংশয় নেই। তবে এই সিরিজের ভেন্যু বদলে যাচ্ছে। ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাটিতে। মূলত ভেন্যু সংকটের কারণেই টি-টোয়েন্টি সিরিজটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
জালাল বলেন, 'টি-টোয়েন্টি এখনও চূড়ান্ত নয়। এটা এখনও কনফার্ম করেনি তারা, হবে কি হবে না। নাও হতে পারে। এরকমও হতে পারে টি-টোয়েন্টির সূচিটা তারা পরে দিতে চাচ্ছে।'
'এটা তো ওদের হোম সিরিজ, সুতরাং ওরাই ঠিক করে ভেন্যু কোথায় হবে। এটা সিদ্ধান্ত ওদের। ওয়ানডে তিনটা ইংল্যান্ডে হবে। যেটা আয়ারল্যান্ডে হওয়ার কথা ছিল তিনটা ওয়ানডে সেটা ইংল্যান্ডে হবে।'-তিনি আরও যোগ করেন।
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ খুবই ব্যস্ত সময় পার করবে। তাই এই সময়ের মধ্যে নতুন করে সূচি তৈরী করা বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব। তাই আয়ারল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজটি পূর্বনির্ধারিত খেলতে না পারলে পরবর্তীতে সময় বের করা অনেকটাই কষ্টসাধ্য হবে।
বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান বলেন, 'এর পরবর্তীতে আমাদের যে খেলাগুলো আছে সেটার সঙ্গে সাংঘর্ষিক হলে তো আমরাও গ্রহণ করবো না। তারা এটা জানেই ভালো করে। আপনারা জানেন যে ডিসেম্বর পর্যন্ত এফটিপি কনফার্ম। খালি তারিখগুলো জানানো (বাকি)। আমার মনে হয় না এর মধ্যে আবার রিসিডিউল করা যাবে।'
এদিকে তার আগে মার্চে বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী ১১ মার্চ বাংলাদেশে পা রাখার কথা তাদের। এই সফরে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দুই দল। পাশাপাশি স্বাগতিকদের বিপক্ষে এক ম্যাচের একটি টেস্ট সিরিজও খেলবে আইরিশরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live