সেমি-ফাইনাল খেলতে এসেছি: জ্যোতি
২০১৪ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ। সেবার ঘরের মাঠে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডকে হারিয়েছিল টাইগ্রেসরা। এরপর থেকে অবশ্য জয়হীন বাংলাদেশের মেয়েরা। ১৫ ম্যাচে জয় না পাওয়ার খরা কাটাতে চায় বাংলাদেশ। যেখানে ১২ ফেব্রুয়ারি তাদের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক সাউথ আফ্রিকাকে হারিয়েছে চামারি আতাপাত্তুর দল। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে হেরেছিল বাংলাদেশ। যদিও সেটি নারী এশিয়া কাপের ম্যাচ ছিল। লঙ্কানদের বিপক্ষে জয় তুলে নিয়ে পরে মোমেন্টাম ধরে এগোতে চান জ্যোতি।
নিজেদের প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘আমরা ৪টি বিশ্বকাপ খেলেছি। কিন্তু ২০১৪ সালের পর আর জয় পাইনি। তাই আমরা (দীর্ঘ অপেক্ষার পর) প্রথম জয়ের আশা করছি। পরে মোমেন্টাম ধরে রেখে সামনে এগোতে চাই। অবশ্যই আমরা ভালো খেলতে চাই। আমরা বিশ্বকাপের সেমি-ফাইনাল খেলতে এসেছি এখানে।’
২০২২ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। বাছাই পর্ব খেলে আসায় মুল বিশ্বকাপের গুরুত্ব তারা জানেন বলে জানান জ্যোতি। বড় দলগুলোর সঙ্গে লড়াইয়ের সামর্থ্য আছে বলে মনে করেন বাংলাদেশের অধিনায়ক। এবার অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকার মতো দলগুলোর সঙ্গে খেলবে বাংলাদেশ। এদিকে শুধু অংশগ্রহণ করতে নয়, লড়াই করতে বিশ্বকাপে গেছেন তারা, এমনটা জানান জ্যোতি।
তিনি বলেন, ‘আমরা বাছাইপর্ব পেরিয়ে এখানে এসেছি। তাই এই মঞ্চের মূল্য আমরা জানি। সামনের দিকে তাকিয়ে আছি আমরা। নিজেদের সামর্থ্য দেখানোর জন্য বড় সুযোগ এটি। আমাদের সামর্থ্য আছে বড় দলগুলির সঙ্গে লড়াই করার। আমরা যে এখানে শুধু অংশগ্রহণ করতে আসিনি, লড়তে এসেছি তা দেখানোর সুযোগটি নিতে চাই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live