রোনালদোকে নিয়ে নতুন করে যা বললেন আল–নাসর কোচ
38 বছর বয়সী রোনালদো পরশু রাতের আল-ওয়েহদার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেকে নতুন ভাবে প্রমাণ করেছেন, কোচ গার্সিয়ার কথার সুর পাল্টেছেন, যিনি কিছুদিন আগে সমালোচকের ভূমিকা পালন করেছিলেন। সতীর্থদের সঙ্গে রোনালদোর বোঝাপড়াও জমে উঠেছে বলে জানিয়েছেন এই কোচ।
ম্যানচেস্টার ইউনাইটেড কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে বিশ্বকাপ চলাকালেই ক্লাব ছাড়েন রোনালদো। এরপর রেকর্ড বেতনে রোনালদো পাড়ি জমান সৌদি আরবে। মরুর বুকে রোনালদোর শুরুটা হয় লিওনেল মেসি–নেইমারদের পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে। সেই ম্যাচে জোড়া গোলও করেছিলেন ‘সিআর সেভেন’। তবে প্রতিযোগিতামূলক ফুটবলে খুঁড়িয়েই শুরু হয় রোনালদোর। পড়তে হয় পারফরম্যান্স নিয়ে সমালোচনাতেও।
তবে এখন রোনালদো দলের সঙ্গে দারুণভাবে মানিয়ে নিয়েছেন বলে মন্তব্য করেছেন আল–নাসর কোচ গার্সিয়া। তিনি বলেছেন, ‘রোনালদো তার সতীর্থদের সঙ্গে একতা ও সম্প্রীতির দারুণ একটা পর্যায়ে পৌঁছেছেন। সময়ের সঙ্গে তার সতীর্থরাও বুঝতে পারছেন যে, সে কী চায় এবং কখন সে গোল করতে চায়। আমার মনে হয়, ৪ গোল করার রাতটা তার জন্য দারুণ ছিল।’
তবে গার্সিয়ার এই কথাগুলো সুপার কাপ থেকে বিদায়ের পর তিনি যা বলেছিলেন তার ব্যতিক্রম। সে সময় রোনালদোর গোল মিস ম্যাচের গতিপথ বদলে দিয়েছে উল্লেখ করে গার্সিয়া বলেছিলেন, ‘খেলোয়াড়দের নিজেদের স্বাভাবিক খেলাটা চালিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ এবং সব সময় রোনালদোকে বল দেওয়ার চেষ্টা করা যাবে না।’ এখন হয়তো সর্বশেষ লিগ ম্যাচে দাপুটে রোনালদোকে দেখে নিজের মত পাল্টে নিয়েছেন গার্সিয়া।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা