আরও একটি শিরোপা নিজেদের দখলে নিল ব্রাজিল
এক সাথে দুইটি খুশির খবর পাচ্ছে ব্রাজিল ভক্তরা। সুদামেরিকানো অনূর্ধ্ব-২০ নামে পরিচিত এ টুর্নামেন্টের শিরোপা জেতার পথে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপেও জায়গা করে নিয়েছে ব্রাজিলের যুবারা। এ বছরের মে মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া আসরে দক্ষিণ আমেরিকা থেকে আরও অংশ নেবে উরুগুয়ে, কলম্বিয়া ও ইকুয়েডর। গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় নেই আর্জেন্টিনা।
এই বছর ছিল বোগোটায় অনুষ্ঠিত দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের 30 তম সংস্করণ। এল কাম্পিনের ফাইনালে ব্রাজিলের দুটি গোলই আসে শেষ দিকে। ৮৪ মিনিটে প্রথম গোলটি করেন আন্দ্রে সান্তোস। এটি ছিল তার টুর্নামেন্টের ষষ্ঠ গোল, যৌথ সর্বোচ্চ। গত মাসে ইংলিশ ক্লাব চেলসির হয়ে চুক্তিবদ্ধ হয়েছেন ১৮ বছর বয়সী সেন্ট্রাল মিডফিল্ডার।
৯২তম মিনিটে দ্বিতীয় গোলটি এনে দেন ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ানসে খেলা ফরোয়ার্ড পেদ্রো। ব্রাজিলের শেষের ব্রাজিলিয়ান এই ঝলকের পাল্টা জবাব দিতে পারেনি উরুগুয়ের যুবারা। এবার রানার্সআপ হলেও ব্রাজিলের পর এ টুর্নামেন্ট দ্বিতীয় সর্বোচ্চ ৮ বার শিরোপা জিতেছে উরুগুয়েই।
এ বছরের সাউথ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ নিয়ে বিশেষভাবে মনোযোগী ছিল ব্রাজিল। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সর্বশেষ চার আসরের তিনটিতে জায়গা করতে পারেনি তারা।
এবার সেরা চারে জায়গা করার মূল লক্ষ্যে প্রথম ধাক্কা ছিল প্রত্যাশিত খেলোয়াড়দের না পাওয়া। লাতিন আমেরিকান টুর্নামেন্টটির জন্য খেলোয়াড় ছাড়তে বাধ্য ছিল না ক্লাবগুলো। বেশির ভাগ প্রতিশ্রুতিশীল ব্রাজিল ২০ বছরের আগেই ইউরোপীয় ক্লাবে চলে যাওয়ায় দল সাজাতে হিমশিম খেতে হয়েছে কোচ রামন মেনেজেসকে। এমনকি কয়েকটি ব্রাজিলিয়ান ক্লাবও খেলোয়াড় ছাড়েনি।
শেষ পর্যন্ত প্রথমে ঘোষণা করা স্কোয়াড থেকে ৯টি পরিবর্তন এনে কলম্বিয়ায় যেতে হয়েছে কোচকে। ফিফা বিশ্বকাপের টিকিট আর ট্রফি হাতে তুলে শেষটা হয়েছে মধুরই।
লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলের মতো ৫ বার ফিফা অনূর্ধ্ব–২০ বিশ্বকাপজয়ের কীর্তি আছে আর্জেন্টিনার। তবে লিওনেল মেসিদের উত্তরসূরিরা এবার গ্রুপ পর্ব থেকে বাদ পড়ায় ইন্দোনেশিয়ার টিকিটই কাটতে পারেনি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live