ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ১৬ সদস্যে ওয়ানডে দল ঘোষণা
ইনজুরির কারণে বিপিএলের শেষ দুটি ম্যাচ খেলেননি বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবাল। এর আগে ইনজুরির কারণে খেলেননি ভারতের বিপক্ষে সিরিজও। তাই ইংল্যান্ড সিরিজের আগে তাঁর ইনজুরি সামান্য ভাবাচ্ছে বিসিবিকে।
এছাড়াও চলতি বছরের বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশের প্রচুর ওয়ানডে ম্যাচও রয়েছে। তাইতো ওয়ানডে অধিনায়ককে নিয়ে একটু শঙ্কা থাকবেই। তবে বিসিবি জানিয়েছে তামিমকে নিয়েই বিশ্বকাপ পরিকল্পনা সাজাচ্ছে তারা।
সেই সঙ্গে বিশ্বকাপে তামিমের ডেপুটিও রাখা হবে। ভারতের অনুপস্থিতিতে লিটন অধিনায়কত্ব করেছেন ভারত সিরিজে। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিতেছেনও লিটন।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দলও শীঘ্রই ঘোষণা করবে জানিয়েছে বিসিবি। এ সিরিজে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। তবে এ সিরিজকে ঘিরে কোনো ক্যাম্প করবে না বাংলাদেশ। ২৪ কিংবা ২৫ ফেব্রুয়ারি প্রস্তুতি ম্যাচ খেলতে পারে।
পিএসএলে ও চোটের কারণে বাংলাদেশের সফরে আসছেন না বেশ কয়েকজন ইংল্যান্ডের বড় ক্রিকেটার। তারপরও বোলিংয়ে পূর্ণ শক্তির দল নিয়ে আসছে জস বাটলারের দল। দুই দলের মধ্যকার সিরিজটি আরম্ভ হবে ১ মার্চ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি হবে ৩ মার্চ। প্রথম দুটি ওয়ানডে মিরপুরে অনুষ্ঠিত হওয়ার পর তৃতীয়টি হবে ৬ মার্চ চট্টগ্রামে।
৯, ১২ ও ১৪ মার্চ হবে তিনটি টি-টোয়েন্টি। প্রথম ম্যাচটি চট্টগ্রামে অনুষ্ঠিত হয়ে শেষ দুটি ম্যাচ হবে মিরপুরে।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের সম্ভাব্য সেরা স্কোয়াড ঘোষণা:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, এবাদত হোসেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live