দলের তারকা ক্রিকেটারকে বাদ দিয়ে দল ঘোষণা করলো আফগানিস্তান
আজ (১৬ ফেব্রুয়ারি) থেকে আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজে গত বিশ্বকাপ থেকে ৭ জনকে বাদ দিয়েছে আফগানিস্তান। নবী ছাড়াও বিদেশী লিগে খেলা কায়েস আহমেদ, দরবেশ রসুল, মুহাম্মদ সেলিম ও উসমান গনিকে বাদ দেওয়া হয়েছে।
তাদের বদলে দলে ফিরেছেন করিম জানাত, আফসার জাজাই, নুর আহমেদ ও নিজাম মাসুদ। এ ছাড়া ওয়ানডে দলে নিয়মিত মুখ জহির খান ও রহমত শাহকে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়েছে।
৫ বছরের জন্য দুই বোর্ডের সমঝোতা চুক্তির আওতাতে অনুষ্ঠিত হচ্ছে তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ। ওই চুক্তিতে বলা আছে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ড আফগানিস্তানের হোম ম্যাচ আয়োজন করবে। পাশাপাশি তাদের অবকাঠামোগত ও লিজিস্টিক সহায়তাও প্রদান করবে।
আফগানিস্তানের স্কোয়াড : রশিদ খান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমারজাই, ফরিদ আহমেদ, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব, হজরতউল্লাহ জাজাই, ইবরাহিম জাদরান, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবুল্লাহ জাদরান, নাভিন উল হক, নিজাত মাসুদ, নুর আহমেদ, রহমত শাত, শরফুদ্দিন আশরাফ ও জহির খান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live