ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে আরেকজনকে যুক্ত করা হবে
তিন ম্যাচের এই সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য দল ঘোষণা করা হয় বৃহস্পতিবার রাতে। সবশেষ ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ছিল ১৬ জনের। তবে ইংলিশদের বিপক্ষে সিরিজের দলে নেওয়া হয় ১৪ জনকে।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন শুক্রবার জানান, কয়েকজনের চোট সমস্যার কারণে একটু অপেক্ষা করছেন তারা। ‘আমরা ১৫ নম্বর হিসেবে একজনকে দলে যুক্ত করব। ইয়াসির, সোহানের একটু ফিটনেস কনসার্ন আছে। আরও কিছু ক্রিকেটারকে ডাকছি আমরা প্র্যাকটিসে। আমরা যে পরিকল্পনায় এগোচ্ছি, আমাদের তো একটা পুল আছে ২১ জনের, তাদের মধ্য থেকেই একজনকে দলে নেব।’
আরো বলেন, ‘প্র্যাকটিস দেখব আমরা। একটি প্র্যাকটিস ম্যাচ হবে ২২ তারিখে। তার পর আরেকজনকে নেওয়া হবে।’
সবশেষ ভারতের বিপক্ষে সিরিজের দল থেকে ইংল্যান্ডের বিপক্ষে জায়গা পাননি ইয়াসির আলি, নাসুম আহমেদ, এনামুল হক, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
বাংলাদেশ ওয়ানডে দল:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরি, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চার কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য