জাদেজার বোলিং ঘূর্ণিতে অল-আউট অস্ট্রেলিয়া, দেখেনিন জয়ের জন্য কত রান করতে হবে ভারতকে
সেখান থেকে তৃতীয় দিনের খেলা শুরু হয় আজ। তৃতীয় দিনের শুরুর দেড় ঘণ্টার মধ্য়ে তারা আরও ৮ উইকেট হারায়। সব কয়টি উইকেট হারিয়ে ২য় ইনিংসে ১১৩ রান তুলতে সক্ষম হয় অস্ট্রেলিয়া। ফলে অস্ট্রেলিয়ার লিড দাড়ায় ১১৪ রান। জাদেজা ৭টি ও অশ্বিন ৩টি উইকেট পান। জয়ের জন্য ভারতকে করতে হবে ১১৫ রান।
তৃতীয় দিনের প্রথম ওভারেই গুরুত্বপূর্ণ কাজটি করে ভারতকে অক্সিজেন দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ট্রেভিস হেড যে ভাবে খেলছিলেন, তাতে ভারতের চাপ বাড়ছিল। কিন্তু এ দিন শুরুতেই হেডকে ফেরালেন অশ্বিন। ৪৬ বলে ৪৩ করে ভরতের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন হেড।
প্রথম ইনিংসেও ব্যর্থ হয়েছিলেন স্মিথ। শূন্য করে সাজঘরে ফিরেছিলেন। আর দ্বিতীয় ইনিংসেও ১৯ বলে ৯ করে সাজঘরে ফিরলেন তিনি। ১৯তম ওভারের একেবারে শেষে অশ্বিনের বলে তিনি এলবিডডব্লিউ হন। ফিল্ড আম্পায়ার আউট দিলেও, রিভিউ নিয়েছিলেন স্মিথ। কিন্তু সেখানেও আউট ঘোষণা করা হয়।
তৃতীয় দিন সকালেই দ্রুত ৩ উইকেট হারিয়ে বসল অজিরা। যেমনটা চেয়েছিল ভারত। অশ্বিন ২ উইকেট নেওয়ার পর, জাদেজা বোল্ড করেন ল্যাবুশেনকে। আরও একটি বড় উইকেট হারাল অস্ট্রেলিয়া। ২১.৪ ওভারে ৫০ বলে ৩৫ করে সাজঘরে ফেরেন ল্যাবুশেন।
অশ্বিনের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরে গিয়েছে। হেড, স্মিথের পর এ বার অশ্বিন সাজঘরে ফেরালেন ওয়ার্নারের পরিবর্তে দলে ঢোকা রেনশকে। ২৩তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন রেনশ। ৮ বলে তাঁর সংগ্রহ মাত্র ২।
অশ্বিনের দাপটে অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারে কাঁপুনি ধরে গিয়েছে। হেড, স্মিথের পর এ বার অশ্বিন সাজঘরে ফেরালেন ওয়ার্নারের পরিবর্তে দলে ঢোকা রেনশকে। ২৩তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হন রেনশ। ৮ বলে তাঁর সংগ্রহ মাত্র ২।
হ্যান্ডকম্ব আউট হওয়ার পরের বলেই বোল্ড প্যাট কামিন্স। প্রথম বলেই সাজঘরে ফেরেন কামিন্স। জাদেজা পরপর ২ উইকেট নিয়ে হ্য়াটট্রিকের সুযোগ তৈরি করলেও অবশ্য সেটা সম্ভব হয়নি। ২৮তম ওভারের প্রথম বলেই অ্যালেক্স ক্যারিকে বোল্ড করেন জাদেজা। ১০ বলে ৭ করে সাজঘরে ফেরেন অ্যালেক্স ক্যারি। ২১ বলে ৮ রান করে সাজঘরে ফিরলেন নাথান লিয়ন। ২৯.৫ ওভারে লিয়নকে বোল্ড করেন জাদেজা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live