হাথুরুসিংহ কে নিয়ে অবিশ্বাস্য কথা বললেন রঙ্গনা হেরাথ
প্রথম ধাপে বাংলাদেশের হয়ে কাজ করার সময় দারুণ সাফল্য পেয়েছিলেন হাথুরুসিংহে। তার অধীনে ২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলেছিল বাংলাদেশ। ২০১৭ সালে হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও উঠেছিল টাইগাররা। শুধু বিশ্বকাপ মঞ্চে নয়, দ্বিপাক্ষিক সিরিজেও সাফল্য পেয়েছেন হাথুরুসিংহে।
লঙ্কান এই কোচের অধীনে ভারত, পাকিস্তান এবং সাউথ আফ্রিকাকে ঘরের মাঠে ওয়ানডে সিরিজ হারায় বাংলাদেশ। টেস্টে সাকিবরা হারিয়েছে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দেশকে। সাবেক এই লঙ্কান কোচের অধীনে বাংলাদেশ নিজেদের সেরা সময় পার করেছে।
দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিতে সোমবার রাতে ঢাকায় আসছেন হাথুরুসিংহে। ইংল্যান্ড সিরিজ দিয়ে নিজের কাজ শুরু করবেন তিনি। হাথুরুসিংহের ফেরা নিয়ে হেরাথ বলেন, ‘চন্ডিকার ক্ষেত্রে ব্যাপারটি হলো, সে আগেও বাংলাদেশে কাজ করেছে। ওই সময় ভালো করেছে। তার সঙ্গে খেলার অভিজ্ঞতা আছে আমার। পরে তার কোচিংয়েও খেলেছি আমি। এদিক থেকে তার ব্যাপারে আমার মূল্যায়ন ইতিবাচক। তার ওপর আমার বিশ্বাস আছে। আমি নিশ্চিত, তাকে পেয়ে বাংলাদেশ ক্রিকেট উপকৃত হবে।’
ইংল্যান্ড সিরিজের জন্য প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম। ভারত সিরিজে নাসুম আহমেদ খেললেও স্পিন বোলিং কোচের পরামর্শে তাইজুলকে দলে নেন নির্বাচকরা। দুদিন আগে এমন তথ্য দিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তাইজুলকে দলে নেয়ার ব্যাখ্যা দিয়েছেন হেরাথ। তিনি বলেন, ‘আমার মনে হয় ওয়েস্ট ইন্ডিজে সে দারুণ করেছিল। ওয়েস্ট ইন্ডিজে শেষ যে ম্যাচটা খেলেছিল সেখানে সে ৫ উইকেট নিয়েছিল। আসলে আমার মনে হয় তাইজুল এমন একজন যে কিনা ওয়ানডেতেও ভালো করতে পারে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live