টেস্টের পাশাপাশি চমক দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করলো ভারত
একা উনাদকাট নন, টেস্টের পরে চোট সারিয়ে ভারতের ওয়ান ডে স্কোয়াডে ফিরলেন রবীন্দ্র জাদেজাও। গত নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন যাঁরা, বাদ পড়েছেন তাঁদের মধ্যে একাধিক ক্রিকেটার।
কেএস ভরত নিউজিল্যান্ড সিরিজে ভারতের ওয়ান ডে স্কোয়াডে জায়গা পেয়েছিলেন। লোকেশ রাহুল ছিলেন না বলেই তাঁকে ইশান কিষাণের ব্যাকআপ উইকেটকিপার হিসেবে স্কোয়াডে রেখেছিলেন জাতীয় নির্বাচকরা। রাহুল ফিরতে বাদ পড়েন তিনি।
শ্রেয়স আইয়ার ছিটকে গিয়েছিলেন নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াড থেকে। পরিবর্ত হিসেবে দলে ঢোকেন রজত পতিদার। শ্রেয়স ফিট হয়ে ফিরে আসেন। তাই অস্ট্রেলিয়া সিরিজের ওয়ান ডে স্কোয়াডে জায়গা হয়নি রজতের। বাদ পড়েছেন বাংলার স্পিনার অল-রাউন্ডার শাহবাজ আহমেদ। লোকেশ রাহুলের মতো বিয়ের জন্য নিউজিল্যান্ড সিরিজ থেকে সরে দাঁড়িয়েছিলেন অক্ষর প্যাটেলও। তিনিও অস্ট্রেলিয়া সিরিজের ওয়ান ডে স্কোয়াডে ফেরেন।
উল্লেখ্য, পারিবারিক কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মাঠে নামতে পারবেন না রোহিত শর্মা। তাঁর বদলে সেই ম্যাচে ভারতকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া, যাঁকে বাকি সিরিজে রোহিতের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের জন্য ভারতের স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, লোকেশ রাহুল, ইশান কিষাণ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চাহাল, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল ও জয়দেব উনাদকাট।
ভারত-অস্ট্রেলিয়া ওয়ান ডে সিরিজের সূচি:-
১৭ মার্চ: প্রথম ওয়ান ডে (মুম্বই)
১৯ মার্চ: দ্বিতীয় ওয়ান ডে (ভাইজ্যাগ)
২২ মার্চ: তৃতীয় ওয়ান ডে (চেন্নাই)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live