ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

ইনজুরিতে পড়েও শান্তি নেই নেইমারের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ ফেব্রুয়ারি ২০ ১৬:২৯:৪৭
ইনজুরিতে পড়েও শান্তি নেই নেইমারের

সেই ম্যাচের কয়েক ঘণ্টা পরই একটি পোকার টুর্নামেন্ট খেলতে যান নেইমার। এ নিয়ে এখনো সমালোচিত হচ্ছেন ব্রাজিলিয়ান তারকা। পোকার টুর্নামেন্ট খেলার পর আবার খেতে গেলেন ম্যাকডোনাল্ডসে। তার খাওয়া-দাওয়া নিয়ে তুমুল হৈচৈ হয়। চোট পেয়েও অস্থির নেইমার।

ফ্রেঞ্চ লিগ ‘আঁ’–তে কাল লিলের বিপক্ষে ৪–৩ ব্যবধানে ম্যাচে একটি গোল করেছেন নেইমার। একই সঙ্গে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলের প্রথমটিতে অবদান ছিল তাঁর। এমন পারফরম্যান্সের পর চোট পেয়ে ৫১ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।

ব্রাজিলিয়ান তারকার এই চোট পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়েরের কপালে ফেলেছে দুশ্চিন্তার ভাঁজ। এখনো মেডিকেল পরীক্ষার ফল আসেনি। সেটি এলে বোঝা যাবে চোট কতটা গুরুতর। তবে যেভাবে তিনি স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন, অনেকেই মনে করছেন বায়ার্নের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে না–ও খেলা হতে পারে নেইমারের।

এমন অবস্থায় কেউ কেউ আবার নেইমারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মজা করছেন। নেইমারের চোটে পড়ার মধ্যে অন্য একটা বিষয়ের সম্পর্ক দেখছেন তাঁরা। আগামী ১১ মার্চ নেইমারের বোন রাফায়েলা সান্তোসের জন্মদিন। বোনের জন্মদিনে যেন যেতে পারেন, এ কারণেই তিনি চোটে পড়েছেন—এমন মিম তৈরি করেছেন অনেকেই।

টুইটারে একজন লিখেছেন, ‘আবারও নেইমার তাঁর বোনের জন্মদিনের আগে চোট পড়েছেন।’ আরেকজন এটা লিখেছেন এভাবে, ‘বোনের জন্মদিনের আগে চোটে পড়ার একই পদ্ধতি নেইমারের।’ একজন ১১ মার্চের আগে নেইমারের চোটে পড়ার ঘটনাগুলো দিয়েছেন, সেই সময় রাফায়েলার জন্মদিনের পার্টিতে নেইমারের উপস্থিতির ছবিও যোগ করেছেন।

কে জানে, নেইমারের এবারের চোট কতটা গুরুতর। খুব দ্রুত তিনি সেরে উঠে বায়ার্নের বিপক্ষে খেলতে পারবেন কি না। অথবা আরও একবার চোটের কারণে অনেক দিন মাঠের বাইরে থাকতে হবে তাঁকে আর এর ফাঁকে বোনের ২৭তম জন্মদিনের আনন্দটা ভাগ করে নেবেন!

পাঠকের মতামত:

বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা

বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা

পুঁজিবাজারে সাম্প্রতিক সময়ে আকস্মিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দরে বড় ধরনের... বিস্তারিত