রেকর্ডের বন্যা স্মৃতি মন্ধনার
উল্লেখযোগ্য বিষয় হল, আয়ারল্যান্ডের বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করার পথে একাধিক রেকর্ড গড়েন মন্ধনা। বরং বলা ভালো যে, নিজের পুরনো রেকর্ড ফের ভেঙে দেন স্মৃতি।
প্রথমত, আন্তর্জাতিক টি-২০ কেরিয়ারে মন্ধনার এটি সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৮৬ রান করেছিলেন তিনি। এতদিন সেটিই ছিল তাঁর সব থেকে বেশি রানের আন্তর্জাতিক টি-২০ ইনিংস। এবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রান সেই জায়গা দখল করে।
দ্বিতীয়ত, মেয়েদের ক্রিকেটে পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে কোনও ভারতীয় ওপেনারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত আন্তর্জাতিক টি-২০ ইনিংস। আগে এই রেকর্ড ছিল মন্ধনার নামেই। স্মৃতি নিজের এই রেকর্ড বারবার ভাঙেন। দেখে নেওয়া যাক এই নিরিখে সেরা পাঁচের তালিকা।
৮৭- স্মৃতি মন্ধনা (বনাম আয়ারল্যান্ড, ২০২৩)
৮৬- স্মৃতি মন্ধনা (বনাম নিউজিল্যান্ড, ২০১৯)
৮৩- স্মৃতি মন্ধনা (বনাম অস্ট্রেলিয়া, ২০১৮)
অপরাজিত ৭৯- স্মৃতি মন্ধনা (বনাম ইংল্যান্ড, ২০২২)
৭৯- স্মৃতি মন্ধনা (বনাম অস্ট্রেলিয়া, ২০২২)
তৃতীয়ত, মিতালি রাজের পরে দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে মহিলা টি-২০ বিশ্বকাপে পরপর ২টি হাফ-সেঞ্চুরি করেন মন্ধনা। মিতালি ২০১৮ টি-২০ বিশ্বকাপে এমন কৃতিত্ব অর্জন করেন। এবার মন্ধনা সেই নজির গড়লেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৮৭ রান করার আগে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫২ রান করেন তিনি।
সর্বোপরি দক্ষিণ আফ্রিকার মাটিতে মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে কোনও ভারতীয় ক্রিকেটারের এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। মন্ধনা এই নিরিখে মিতালির রেকর্ড ভেঙে দেন। মিতালি ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই ৭৬ রান করে অপরাজিত থাকেন।
মন্ধনা চোটের জন্য পাকিস্তানের বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্য়াচে মাঠে নামেননি। তবে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ৩টি ম্যাচে খলতে নামেন তিনি। তিনটি ইনিংসে যথাক্রমে ১০, ৫২ ও ৮৭ রান সংগ্রহ করেন স্মৃতি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live