৬,৬,৬,৬,৬,৬ ১৭টি ছক্কায় মাত্র ৫৫ বলের অবিশ্বাস্য ব্যাটিং ঝড় দেখলো ক্রিকেট বিশ্ব
ডিওয়াই পাতিল টি-২০ কাপে প্রভসিমরন মাঠে নামেন ক্যাগের হয়ে। মঙ্গলবার লিগের ষষ্ঠ ম্যাচে ক্যাগের প্রতিপক্ষ ছিল ইনকাম ট্যাক্স। মুম্বইয়ের ডিওয়াই পাতিল ইউনিভার্সিটি গ্রাউন্ডে ইনকাম ট্যাক্সকে ১১৫ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে ক্যাগ। সৌজন্যে, প্রভসিমরনের ধ্বংসাত্মক শতরান।
টস হেরে শুরুতে ব্যাট করতে নামে ক্যাগ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৬৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেন করতে নেমে প্রভসিমরন একাই করেন ১৬১ রান। তাও মাত্র ৫৫ বলে। প্রভসিমরন এমন মারকাটারি ইনিংসে মাত্র ৯টি চার মারেন। তবে ছক্কা হাঁকান ১৭টি।
এছাড়া রামসিং সঞ্জয় ৩৫, আনমোলপ্রীত সিং ১৫, অঙ্কিত কৌশিক ২০, হিমাংশু রানা ৯, রমনদীপ সিং ২ ও জগদীশা সূচিত ১৪ রান করেন। ইনকাম ট্যাক্সের ধানিত রউত ৩৭ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন রাকেশ প্রভু, যশ ঠাকুর ও হিমাংশু বিস্ট।
জবাবে ব্যাট করতে নেমে ইনকাম ট্যাক্স ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ১৫২ রানে আটকে যায়। অর্থাৎ, প্রভসিমরনের একার রানই তুলতে পারেনি তারা। হিমাংশু যোশি ৪৪ বলে ৫০ রান করেন। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মারেন। ২৬ বলে ৪২ রান করেন অভিমন্যু চাবন। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মারেন। হিমাংশু বিস্ট করেন ১৭ রান।
ক্যাগের হয়ে ২২ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন জগদীশা সূচিত। ২৫ রান খরচ করে ৪টি উইকেট দখল করেন মনু কৃষ্ণন। ৩২ রানে ২টি উইকেট দখল করেন রমনদীপ সিং। উইকেট পাননি ললিত যাদব, শুভম সিংরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live