২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের টার্গেট জানিয়ে দিলেন বিসিবি বস পাপন
বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে একাধিকবার বলতে দেখা গিয়েছে বিশ্বকাপে স্মরণীয় কিছু করতে চায় টাইগাররা। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছে ওয়ানডে বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।
আজ মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে নিজের প্রত্যাশা কথা বলতে গিয়ে বিসিবির সভাপতি বলেন, “আসলে প্রত্যাশা তো অনেক বেশি থাকে। লাভ তো হয় না। এখন পর্যন্ত যে আশা ছিল তেমন কিছু তো বিশ্বকাপে দেখিনি”।
“গত দুই বিশ্বকাপে হয়েছিল টি-টোয়েন্টিতে, যেটাতে কি না আমরা দুর্বল। ওয়ানডেতে যেহেতু তুলনামূলক আমরা ভালো খেলি এবং যেহেতু ভালো খেলে আসছি; আমাদের প্রত্যাশা একটু ভালো। বেশিই থাকার কথা।”
“যেহেতু এটা (ওয়ানডে বিশ্বকাপ) আমাদের উপমহাদেশে খেলা হবে এবং ভারতে আহামরি পার্থক্য হবে না। কিছু কিছু পার্থক্য তো থাকতেই পারে। মানে ঢাকা-চট্টগ্রামের মতো। ওভার অল যদি বলেন উপমহাদেশে হচ্ছে, আমাদের দেশের মতোই উইকেট সেহেতু ভালো করার সুযোগ অনেক বেশি”।
“বিশেষত এটা আসলে বলা মুশকিল। আমার ধারণা, আমাদের সেমিফাইনালে যাওয়া উচিত। আমাদের টার্গেট করা উচিত আমাদের সেমিফাইনাল খেলা উচিত। তারপরে পরবর্তী স্টেপ।”
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live