আজ সেমিফাইনাল ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করলো ভারত
গতকাল মঙ্গলবার চরম উত্তেজনার মধ্যে দিয়ে গ্রুপ পর্বের সমাপ্তি হওয়ার পর, বিশ্বের চারটি শীর্ষস্থানীয় দলের মধ্যে সেমিফাইনালের লড়াই হবে।
আজ ২৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেমিফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ভারত। এর আগে বেশ কয়েকবার অজি দল বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলকে পরাজিত করে বিশ্বকাপ জয়ের লক্ষে জল ঢেলে দিয়েছিল, কেপটাউনের নিউল্যান্ডস ক্রিকেট গ্রাউন্ডে ভারত ও অস্ট্রেলিয়ার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। দুই দলের মধ্যকার এই ম্যাচটি অনুষ্ঠিত হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ এ। জেনে নেওয়া যাক কোন প্লেয়িং ইলেভেন নিয়ে মাঠে নামবেন ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর ও টিম ম্যানেজমেন্ট।
বড় ম্যাচের আগে ফর্মে ফিরেছেন ওপেনার ব্যাটসম্যান স্মৃতি মন্ধনা, আয়ারল্যান্ডের বিপক্ষে ঝড়ো ইনিংস খেলা ভারতীয় দলের তারকা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা অজিদের ত্রাস হয়ে উঠতে পারেন। টিম ইন্ডিয়ার হয়ে ইনিংস শুরু করতে দেখা যাবে স্মৃতি মান্ধানা ও শেফালি ভার্মাকে। আয়ারল্যান্ডের বিপক্ষে ৫৬ বলে ৮৭ রানের ঝলমলে ইনিংস খেলেন স্মৃতি। তিন নম্বরে ব্যাট করবেন জেমিমা রদ্রিগেস। জেমিমা রদ্রিগেসও ভালো ছন্দে আছেন, পাকিস্তানের বিপক্ষে একটি ম্যাচ উইনিং নক খেলে পাকিস্তানকে প্রথম ম্যাচেই চাপের মুখে ফেলে দিয়েছিলেন। দলের মিডিল অর্ডার বরাবর সামলে এসেছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। সাথে পাবেন ইনফর্ম রিচা ঘোষ, হারলীন দেয়ল এবং দীপ্তি শর্মাকে, যারা দ্রুত রান করতে সক্ষম।
ভারতীয় দলের মিডিল অর্ডার এই বিশ্বকাপে বেশ দুরন্ত ফর্ম দেখিয়েছে, আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের ফর্ম হবে গুরুত্বপূর্ণ। এই বিশ্বকাপে ব্যাট হাতে জ্বলে উঠেছেন রিচা ঘোষ, তার আক্রমণাত্মক ব্যাটিংয়ের সামনে টিকতে পারছে না কোনো বলার, অন্যদিকে বোলিং আক্রমণের কথা বললে, হারলিন দেওলকে বোলিং শুরু করতে দেখা যায়। রেণুকা ঠাকুর, রাজেশ্বরী গায়কওয়াড়, পূজা ভাসরাকার এবং দেবিকা বৈদ্যের হাতে থাকবে ম্যাচের স্ক্রিপট। তবে ম্যাচ উইনার শিখা পান্ডেকে আগামীকাল দলে নাও দেখা যেতে পারে। মূলত দলের বোলাররা প্রতিটি ম্যাচে তাদের সেরা প্রদর্শন দেখিয়ে আসছেন, অজি দলের বিরুদ্ধে অলিম্পিক ফাইনালে পরাজয়ের বদলা নিতে ভারতীয় দল প্রস্তুত।
ভারতীয় দলের সম্ভাব্য একাদশ:
স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, জেমিমা রদ্রিগেস, হরমনপ্রীত কৌর (c), রিচা ঘোষ (উইকেটরক্ষক), দীপ্তি শর্মা, হারলিন দেওল, পূজা ভাসরাকার, রাজেশ্বরী গায়কওয়াড়, দেবিকা বৈদ্য, রেণুকা ঠাকুর।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live