রাহুল একাদশের জায়গা পাওয়ারই যোগ্য না: রশিদ লতিফ
টেস্ট ক্রিকেটে গত বছর থেকে ধারাবাহিকভাবে ব্যর্থ রাহুল। গেল বছর ভারতের জার্সিতে লাল বলের ক্রিকেটে ৮ ইনিংস খেলেছেন তিনি। যেখানে ১৭.১৩ গড়ে ১৩৮ রান এসেছিল তার ব্যাট থেকে। আর চলতি বছর তিন ইনিংসে ব্যাটিং করে তার সংগ্রহ ৩৮ রান।
চলমান বোর্ডার গাভাস্কার ট্রফিতে প্রথম দুই টেস্টের দুটিতেই জিতেছে ভারত। অথচ এখানেও ব্যর্থ রাহুল। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২০ রান করেছিলেন তিনি। পরের টেস্টের প্রথম ইনিংসে করেন ১৭ রান। আর দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরেই।
এদিকে রঙিন পোশাকে সুযোগ পেয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন গিল। তিন ম্যাচের এই সিরিজের প্রথম ওয়ানডেতে রীতিমতো ঝড় তুলেছিলেন তিনি। প্রথম ম্যাচে ১৪৯ বল খেলে ১৯ বাউন্ডারি আর ৯ ছক্কায় ২০৮ রান করেছিলেন এই তরুণ ব্যাটার। এই ইনিংস খেলার পথে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করার কীর্তি নিজের দখলে নেন গিল।
এরপর দ্বিতীয় ওয়ানডেতে অপরাজিত ৪০ রান এসেছিল গিলের ব্যাট থেকে। আর সিরিজের শেষ ওয়ানডেতে আবারও সেঞ্চুরির দেখা পান তিনি। এরপর শেষ ম্যাচে আবারও সেঞ্চুরি হাঁকান তিনি। সবমিলিয়ে তিন ম্যাচের এই সিরিজে প্রায় ১৭৬ গড়ে ৩৫৬ রান করেন তিনি।
রশিদ বলেন, 'যখন গিলের মতো ক্রিকেটার থাকবে তখন রাহুল একাদশে জায়গা পাওয়ারই যোগ্য না। এখানে কোনো অজুহাত নেই। কিন্তু ম্যানেজমেন্ট তাকে (রাহুল) খেলাতে চায়।'
অনেকে রাহুলের সমালোচনা করলেও খারাপ সময়ে তিনি পাশে পাছেন কোচ এবং অধিনায়ককে। কয়েক দিন আগেই তার ওপর আস্থা রেখে বক্তব্য দিয়েছেন রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড়। ভারতের প্রধান কোচের মতে, রাহুল একজন প্রতিভাবান ক্রিকেটার।
তিনি বলেন, 'সম্প্রতি রাহুলের ব্যাটিং নিয়ে প্রচুর কথা হচ্ছে। টিম ম্যানেজমেন্ট হিসেবে আমরা একজন ক্রিকেটারের প্রতিভা বিবেচনায় রাখি, এটা শুধু রাহুলের ক্ষেত্রে নয়। সবারই অতীত দেখি, যদি সে প্রতিভাবান হয় তাহলি একটু বাড়তি সুযোগ পায়।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)