আসন্ন বাংলাদেশ বনাম ইংল্যান্ড সিরিজ নিয়ে কঠিন ভবিষ্যৎবানী করলেন গাঙ্গুলি
ঘরের মাঠে বাংলাদেশ যে কতটা শক্তিশালী তার পরিসংখ্যান দেখলেই বোঝা যায়। ২০১৪ সালের জুনের পর থেকে ঘরের মাঠে ১৪টি দ্বিপাক্ষিক সিরিজ খেলে ১৩টিতে জয় পেয়েছে বাংলাদেশ। এদিকে ২০১২ সালের ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ঘরের মাঠে ৫৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। যেখানে টাইগাররা জয় পেয়েছে ৪০টি ম্যাচে। অর্থাৎ ৭১.১৭ শতাংশ ম্যাচ জিতেছে বাংলাদেশ। যা এই সময়ে খেলা বিশ্বের সবদেশের থেকে বেশি।
এই সময়ে কেবল মাত্র ইংল্যান্ডের বিপক্ষেই একটি সিরিজ হেরেছে বাংলাদেশ। তবে সাকিব-তামিমরা ভারত, পাকিস্তান, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে দ্বিপাক্ষিক সিরিজে হারায় বাংলাদেশ। ২০১৫ সালের পর এবারও ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ।
২০১৬ সালে ইংল্যান্ডকে হারানোর সুযোগ পেলেও সেটা করে দেখাতে পারেনি সাকিবরা। প্রায় সাত বছর পর আবারও বাংলাদেশ সফরে এসেছে জস বাটলাররা। এবার তাদের হারানোর সুযোগ দেখছেন গাঙ্গুলি। বোর্ড সভাপতি পাপনের সঙ্গে আলাপকালে গাঙ্গুলি জানিয়েছেন, ঠিকঠাক খেললে ইংল্যান্ডকে হারানো যাবে।
গাঙ্গুলি বলেন, ‘বাংলাদেশ খুব ভালো দল। আগেও একবার ভারত এসেছিল ৬-৭ বছর সেখানেও ওয়ানডে সিরিজ জিতেছে। ইংল্যান্ড এসেছে পাপন ভাই বলেছিল আমরা সবাইকে হারিয়েছি, শুধু ইংল্যান্ডকে হারাতে পারিনি। আমি বললাম ইংল্যান্ডকেও হারিয়ে দেবেন।’
‘আপনাদের এখানে ঠিকমতো খেললে ইংল্যান্ডকে হারিয়ে দেবেন। কালকেই বলেছিলাম ১৭ কোটি মানুষ, সেখান থেকে এত প্রতিভা বের হয় ক্রিকেটে দেখার মতো। বোলিং, ব্যাটিং, সাকিবের মতো অলরাউন্ডার আছে, মুশফিকুর আছে, এখন শান্ত ভালো খেলছে। আমি খবর রাখি, দেখি বাংলাদেশের খেলা। বাংলাদেশের উন্নতি দেখে সবসময় ভালো লাগে।’
২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। উপমহাদেশের মাটিতে খেলা হওয়ায় বিশ্বকাপে নিজেদের ভালো সুযোগ দেখছেন বাংলাদেশের ক্রিকেটার ও সমর্থকরা। গাঙ্গুলির চোখে উন্নতি করা বাংলাদেশ খেলতে পারে কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনাল।
যদিও সেটার জন্য মেহেদি হাসান মিরাজ-সাকিবদের মতো স্পিনারের সঙ্গে ব্যাটারদের ছন্দে থাকতে হবে বলে মনে করেন গাঙ্গুলি। তিনি বলেন, ‘আমি অনেক প্রত্যাশা করি। আমি কোয়ার্টার বা সেমি পর্যন্ত প্রত্যাশা করি। একটু যদি ভাগ্য সহায় হয়, ভালো ফর্ম থাকে। বিশেষত স্পিনার ও পেস বোলারদের।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)