তামিম ৪৮৮, মুশফিক ৪৮৫, সাকিব ৩৯৯,মাহমুদুল্লাহ রিয়াদ ৩৯৪
কিন্তু এবার ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডের সাথে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ। এখনো ইংল্যান্ডের বিপক্ষে কোনো সিরিজ জয়লাভ করতে পারিনি বাংলাদেশ। তাইতো বাংলাদেশের সামনে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি। ২০০০ সালের ৫ অক্টোবর প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ।
সর্বশেষে ২০১৯ সালে ৮ জুন কার্ডিফে ওয়ানডে ম্যাচ খেলেছিল দুই দল। এখন পর্যন্ত দুই দল মোট ২১ টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে যার মধ্যে চারটি ম্যাচে জয়লাভ করেছে বাংলাদেশ এবং ২১ টি ম্যাচে জয়লাভ করেছে ইংল্যান্ড। চারটি জয়ের মধ্যে দুটি জয় ওয়ানডে বিশ্বকাপে (২০১১ এবং ২০১৫)।
ইংল্যান্ডের বিপক্ষে বরাবরই ভালো খেলে থাকেন বর্তমান জাতীয় দলের চার সিনিয়র ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ। তাইতো ইংল্যান্ডের বিপক্ষে রান সংগ্রহের তালিকায় সবার প্রথমে রয়েছেন এই চার ক্রিকেটার।
ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক বর্তমান অধিনায়ক তামিম ইকবাল। ১৪ ইনিংসে ৩৫ গড়ে ৪৮৮ রান সংগ্রহ করেছেন তিনি। কোন হাফ সেঞ্চুরি না থাকলেও ইংল্যান্ডের বিপক্ষে দুইটি সেঞ্চুরি রয়েছে তামিম ইকবালের।
এছাড়া ইংল্যান্ডের বিপক্ষে ভালো পারফরম্যান্স করেন উইকেট ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ১২ ইনিংসে ৪৪ গড়ে ৪৮৫ রান করেছেন মুশফিক। সেঞ্চুরি না থাকলেও চারটি হাফ সেঞ্চুরি রয়েছে তার।
ইংল্যান্ডের বিপক্ষের রান সংগ্রহের তালিকায় বাংলাদেশের হয়ে তৃতীয় নম্বর রয়েছেন সাকিব আল হাসান এবং চতুর্থ স্থানে রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। এখন পর্যন্ত ইংল্যান্ডের বিপক্ষে ১৪ ইনিংসে একটি সেঞ্চুরি এবং দুটি হাফ সেঞ্চুরি সহ ৩৯৯ রান করেছেন সাকিব এবং ১৩ ইনিংসে একটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি সহ ৩৯৪ রান করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live