6,6,6,6,6,6,6,6,6,6,6,6,4,4,4,4,4, চার ছক্কার ঝড়ে রিয়ান পরাগের ৪৪ বলে সেঞ্চুরি
শনিবার গুয়াহাটির জাজেস ফিল্ডে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে টাউন ক্লাব। তারা নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। সাত নম্বরে ব্যাট করতে নেমে হাফ-সেঞ্চুরি করেন আকাশ সেনগুপ্ত। তিনি ৩০ বলে ৫৭ রান করে আউট হন। মারেন ৯টি চার ও ১টি ছক্কা।
এছাড়া আব্দুল আজিজ ৩৩, সাহিল জৈন ২৪, ধ্রুব বোরা ১৮, গোকুল শর্মা ৮ ও নাসির উল্লাহ ৫ রানের যোগদান রাখেন। বাড সিসি-র হয়ে রিয়ান পরাগ ৪ ওভার বল করে ৩৯ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। কৌশিক গিরি ৩ ওভার বল করে ১টি মেডেন-সহ মাত্র ১৮ রানের বিনিময়ে ৩টি উইকেট পকেটে পোরেন। ১৮ রানে ১টি উইকেট নিয়েছেন অভিলাশ গগৈ। ৩৬ রানে ১টি উইকেট নেন পুষ্পরাজ শর্মা।
পালটা ব্যাট করতে নেমে বাড সিসি ১৪.৩ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তুলে ম্যাচ জিতে যায়। রিয়ান পরাগ ১০১ রান করে অপরাজিত থাকেন। ৪৫ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ৫টি চার ও ১১টি ছক্কা মারেন। রিয়ান ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ৪৪ বলে। এছাড়া ২৯ বলে ৩২ রান করেন কৌশিক গিরি। তিনি ৪টি চার ও ১টি ছক্ক মারেন। একসময় ২৫ রানে ৩ উইকেট হারানো বাড সিসি ৩৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে।
স্বরূপম ৮, হরদীপ সিং ৬ ও এরিক রায় ১ রান করে আউট হন। ৩৩ রানে ২টি উইকেট নিয়েছেন অভিনব চৌধুরী। ১৮ রানে ১টি উইকেট নেন রণজিৎ মালি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live