Md. Razib Ali
সাব এডিটর
৪ ব্যাটার, ৪ অলরাউন্ডার, ২ পেসার ও ১স্পিনার নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ ঘোষণা
বাংলাদেশের ওয়ানডে এক রকম স্থির অবস্থাতে আছে। কোনো রকম ইনজুরি না থাকলে যারা নিয়োমিত একাদশ খেলে থাকে তারাই ঘুরে ফিরে থাকে। তাই ওপেনিংয়ে দেখা যাবে ইনজুরি থেকে সরে উঠা ওয়ানডে অধিনায়ক ও দেশ সেরা ওপেনার তামিম ইকবালকে। তার সাথে ওপেনিংয়ে থাকবে আরেক তারকা ব্যাটার লিটন দাস।
তিন নম্বরে দেখা যাবে বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে। নাম্বার চারে দেখা যাবে বাংলাদেশের মি. ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিমকে। পাঁচে দেখা যেতে পারে মাহামুদউল্লাহ রিয়াকে। ৬ ও ৭ নম্বরে যথারীতি দেখা যাবে আফিফ ও মিরাজকে।
আর যদি প্রথম ম্যাচে তৌহিদ হৃদয়ের অভিষেক হয় তাহলে বাংলাদেশের ব্যাটিং অর্ডারে কিছুটা পরিবর্তন দেখা যাবে। পাঁচ নম্বর অথবা ৭ নম্বরে দেখা যেতে পারে তাকে।
এবার আসা যাক বাংলাদেশের স্পিন বিভাগে। স্পিনে যথারীতি বাংলাদেশের দুই সেরা অলরাউন্ডার সাকিব ও মিরাজ থাকবে। তার সাথে যদি একজন বাড়তি স্পিনার নেয়া হয় তাহলে একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন তাইজুল ইসলাম।
আর পেস বোলিং বিভাগ সমলাতে পারেন মুস্তাফিজ ও তাসকিন। স্পিনার বাদ দিয়ে বাড়তি এক জন পেসার খেলানো হয় তাহলে একাদশে সুযোগ পেয়ে যাবেন হাসান মাহামুদ।
ইংল্যান্ডের বিপক্ষে 24updatenews- এর রিপোর্টারের মতে বাংলাদেশের সম্ভাব্য সেরা একাদশ:
তামিম ইকবাল(অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহামুদউল্লাহ রিয়াদ, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহামেদ।
আপনারা আপনাদের পছন্দের একাদশ কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)