পাশাপাশি নেটে ব্যাটিং অনুশীলন করলেন সাকিব-তামিম
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে তাই ঢাকায় পা রেখে সেভাবে বিশ্রামও নেননি তিনি। মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন সাকিব।
মিরপুরের ইনডোরে খোলা আকাশের নিচে ন্যাচারাল টার্ফে ব্যাটিং অনুশীলনে করেন সাকিব। এ সময় তার ঠিক পাশের নেটেই ব্যাট হাতে প্র্যাকটিস করছিলেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কিন্তু তাদের কাউকেই একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়নি।
এর আগেও সাকিব আল হাসান আর তামিম ইকবাল একসঙ্গে অনুশীলন করেছেন। একসঙ্গে জুটিবেঁধে ম্যাচে ব্যাটিংও করেছেন তারা। কিন্তু গত শনিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব-তামিমের মধ্যকার ‘দ্বন্দ্ব’ নিয়ে মুখ খোলার পর ক্রিকেট পাড়ায় দুজনকে নিয়ে আলোচনা চলছে।
সাকিব-তামিম ‘শত্রু’ হলে একসঙ্গে কীভাবে খেলবেন? খেলার মধ্যে বোঝাপড়াটা তো খুবই গুরুত্বপূর্ণ। চার পাণ্ডব সাকিব, তামিম, মাহমুদউল্লাহ রিয়াদ আর মুশফিকুর রহিম নেটে ব্যাটিং ঝালিয়ে নিয়েছেন। ডানদিক থেকে ধরলে এক আর দুই নম্বর উইকেটে প্র্যাকটিস করেছেন সাকিব আর তামিম। মাহমুদউল্লাহ আর মুশফিক তিন আর চার নম্বর উইকেটে।
আধা ঘণ্টার ওপর ব্যাটিং করেছেন সাকিব-তামিম। এরপর তামিম বিশ্রামে গেলেও সাকিব সরাসরি চলে আসেন চার নম্বর উইকেটে। কোনো বিরতি না দিয়ে ফের প্র্যাকটিস শুরু করেন। সাকিবের অন্ততপক্ষে ৫-৭ মিনিট আগে দুই নম্বর উইকেট ছেড়ে চলে যান তামিম। সাকিব তখনও এক নম্বরে ব্যাট করছিলেন।
তামিম গিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে অনেকটা সময় কথা বলেন। সাকিব সেদিকে না গিয়ে সরাসরি চলে যান পরের নেটে। এক নম্বর উইকেটে সাকিব পেস আর স্পিনে আধা ঘণ্টা ব্যাটিং করেছেন। চার নম্বর উইকেটে আবার শুধু স্পিনের বিপক্ষে ব্যাটিং করেন এই তারকা অলরাউন্ডার। এখানে শুরু থেকেই বোলিং করছেন তাইজুল ইসলাম, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন।
রিশাদ দলে না থাকলেও নেট বোলার হিসেবে আছেন। কেননা প্র্যাকটিসে একজন লেগস্পিনার দরকার। বাঁহাতি তাইজুল, ডানহাতি মিরাজ আর লেগি রিশাদকে নিয়ে অনেকটা সময় নেটে কাটিয়েছেন সাকিব। এরপর প্যাড খুলে নিজেই নেমে পড়েন বোলিংয়ে। অনেকটা সময় বল করেন সাকিব।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের খেলার সময়সূচি:পেশোয়ার বনাম মুলতান
- আর্জেন্টিনার কপালে চিন্তার ভাঁজ: ৩ তারকার চোট!
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (সোমবার, ১৩ এপ্রিল ২০২৬)