ব্রেকিং নিউজ: তামিমদের সাথে বৈঠকে পাপন
আর এই ওয়ানডে সিরিজকে সামনে রেখে জাতীয় দলের টিম হোটেলে তামিম ইকবালদের সাথে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার সাথে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। মুঠোফোন কোম্পানির প্রচারণা অনুষ্ঠানে অংশ নেয়ায় এসময় ছিলেন না সাকিব আল হাসান।
সোমবার রাত ৮টার দিকে বৈঠক শুরু হয়। সাড়ে ৭টায় শুরু হওয়ার কথা থাকলেও বিসিবি সভাপতি আসেন পৌনে ৮টায়। তার ১৫ মিনিট আগে আসেন ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান। পাপন আসার পরেই মূলত বৈঠকটি শুরু হয়।
ইংল্যান্ড সিরিজের আগে বিসিবি সভাপতির একটি সাক্ষাতকারকে কেন্দ্র করে মাঠের ক্রিকেটের চেয়েও আলোচনা চলছে বেশি বাইরের বিষয় নিয়ে। তিনি জানিয়েছিলেন বাংলাদেশ দলের সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং। তার মতে এই গ্রুপিং সৃষ্টি হয়েছে সাকিব-তামিমের ব্যক্তিগত সম্পর্কের অবনতি নিয়ে।
তবে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম জানিয়েছেন দলে কোনো গ্রুপিং নেই। তার দেড় যুগের ক্যারিয়ারে কখনো জাতীয় দলে গ্রুপিং দেখেননি বলেও মন্তব্য করেন। আর সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে তামিম জানিয়েছেন মাঠে সব ঠিকঠাক তাদের মধ্যে। বাইরে কি চলছে এটা কোনো বিষয় না তার কাছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live