অল-আউটের শঙ্কা নিয়ে মধ্যাহ্নভোজের বিরতিতে গেল ভারত, দেখেনিন সর্বশেষ স্কোর
প্যাট কামিন্স তৃতীয় টেস্ট খেলছেন না। তাঁর বদলে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিচ্ছেন স্টিভ স্মিথ। কামিন্সের বদলে দলে ঢোকেন মিচেল স্টার্ক। ডেভিড ওয়ার্নারও ছিটকে গিয়েছেন সিরিজ থেকে। তাঁর বদলে চোট সারিয়ে দলে ফেরেন ক্যামেরন গ্রিন।
ভারতের ইনিংস বিবরণ:
শুভমন গিলকে নিয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা। বোলিং শুরু করেন মিচেল স্টার্ক। প্রথম বলেই নিশ্চিত আউট হয়ে বেঁচে যান রোহিত। রোহিতের ব্যাটের কানা ছুঁয়ে বল ক্যারির দস্তানায় জমা পড়ে। অস্ট্রেলিয়া জোরালো আবেদন করলেও রিভিউ নেয়নি। আল্ট্রা এজে স্পষ্ট হয়ে যায় যে, রোহিত এক্ষেত্রে আউট ছিলেন। চতুর্থ বলে রোহিতের বিরুদ্ধে এলবিডব্লিউর হালকা আবেদন জানায় অস্ট্রেলিয়া। আম্পায়ার আউট দেননি। পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায় যে, রোহিত এক্ষেত্রে এলবিডব্লিউ ছিলেন। অর্থাৎ, অস্ট্রেলিয়া রিভিউ নিলে রোহিত এক্ষেত্রেও আউট হয়ে সাজঘরে ফিরতেন।
পঞ্চম ওভারে স্টার্কের বলে ১টি চার মারেন রোহিত শর্মা। ষষ্ঠ ওভারেই অস্ট্রেলিয়া স্পিন আক্রমণ শুরু করে। ৫.৬ ওভারে ম্যাথিউ কুনম্যানের বলে স্টেপ-আউট করে ছক্কা হাঁকানোর চেষ্টা করেন রোহিত। বলের লাইন মিস করেন তিনি। ফলে স্টাম্প-আউট হয়ে মাঠ ছাড়তে হয় ভারত অধিনায়ককে। ২৩ বলে ১২ রান করেন তিনি।
নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে শুভমন গিলের উইকেট তুলে নিলেন ম্যাথিউ কুনম্যান। ৭.২ ওভারে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন গিল। ১৮ বলে ২১ রান করেন তিনি। মারেন ৩টি চার। নবম ওভারে প্রথমবার বল করতে আসেন নাথান লিয়ন। নিজের প্রথম ওভারেই চেতেশ্বর পূজারার উইকেট তুলে নেন তিনি। ৪ বলে ১ রান করেন তিনি।
১০.৫ ওভারে নাথান লিয়নের বলে কুনম্যানের হাতে ধরা পড়েন রবীন্দ্র জাদেজা। ৯ বলে ৪ রান করেন তিনি। ১১.২ ওভারে কুনম্যানের বলে বোল্ড হন শ্রেয়স আইয়ার। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে প্লেড-অন হন শ্রেয়স। ২ বল খেলেও খাতা খুলতে পারেননি আইয়ার। ভারত ৪৫ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা।
২১.৪ ওভারে টড মার্ফির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন বিরাট কোহলি। ৫২ বলে ২২ রান করেন তিনি। মারেন ২টি চার। ২৪.৫ ওভারে নাথান লিয়নের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন কেএস ভরত। ৩০ বলে ১৭ রান করেন তিনি। মারেন ১টি চার ও ১টি ছক্কা। প্রথম দিনের প্রথম সেশনে সাকুল্যে ২৬ ওভার ব্যাট করে ভারত। তারা ৭ উইকেট হারিয়ে ৮৪ রান তোলে।
ভারতের একাদশ:-
রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব ও মহম্মদ সিরাজ।
অস্ট্রেলিয়ার একাদশ:-
উসমান খোয়াজা, ট্রেভিস হেড, মার্নাস ল্যাবুশান, স্টিভ স্মিথ (ক্যাপ্টেন), পিটার হ্যান্ডসকম্ব, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লিয়ন, টড মার্ফি ও ম্য়াথিউ কুনম্যান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ৮ প্রতিষ্ঠানের শেয়ার কেনার ধুম
- আপনার ফান্ডের কী হবে? বিএসইসির বড় সিদ্ধান্ত
- শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- ৫ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ডিভিডেন্ড ও ইপিএস
- বিনিয়োগকারীদের জন্য ডিএসই সতর্কবার্তা
- ধেয়ে আসছে ‘সুপার এল নিনো’: ১৪০ বছরের রেকর্ড ভাঙার আশঙ্কা
- ‘উড়ছে’ ক্রাফটসম্যান ফুটওয়্যারের শেয়ার, কারণ খুঁজতে গিয়ে যা মিলল
- স্বর্ণের বাজারে বড় দরপতন
- সময় বাড়ানোর আগে ব্রোকারদের ‘আমলনামা’ চায় বিএসইসি
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬)
- আবহাওয়ার খবর: তীব্র গরমে বড় সুখবর, ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- তেল শেষ, বন্ধ হলো দেশের একমাত্র শোধনাগার; কী হবে এবার?
- আজকের খেলার সময়সূচি:অ্যাতলেটিকো মাদ্রিদ বনাম বার্সেলোনা
- দলে ফিরলেন সাব্বির-সৌম্য
- আজকের মালয়েশিয়ান রিংগিত রেট (১৩এপ্রিল ২০২৬)