তাইজুলের পর তাসকিন ম্যাজিক, দেখেনিন সর্বশেষ স্কোর
ইংল্যান্ডের ইনিংস বিবরণ:
২১০ রান টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় ইংল্যান্ড। প্রথম ওভারে বল করতে আসনে সাকিব এবং জেসন রয়ের উইকেট তুলে নেন তিনি। তামিমের হাতে ক্যাচ দিয়ে ৬ বলে ১টি চারের সাহায্যে চার রান করেন তিনি। তাইজুলের বলে বোল্ড হয়ে ১৯ বলে ১টি চারের সাহায্যে ১২ রান করেন ফিল সল্ট। তাইজুলে কাছে এবার পরাস্ত হলেন জেমস ভিন্সি। ১টি চারের সাহায্যে ৯ বলে ৬ রান করেন তিনি। ১০ বলে ৯ রান করে তাসকিনের বলে নাজমুল হোসেন শান্ত’র হাতে ক্যাচ দিয়ে ফিরলেন বাটলার।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ১৬.১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৬৫ রান। দাভিদ মালান ৫৩ বলে ৩৩ রানে ব্যাটিংয়ে আছেন।
বাংলাদেশের ইনিংস বিবরণ:
শুরুতেই ওপেনিংয়ে আসেন বাংলাদেশের দুই ব্যাটার তামিম ও লিটন। দারুন শুরু করেন তামিম। ৪টি চারের সাহায্যে ৩২ বলে ২৩ রান করে আউট হন তিনি। ১টি ছক্কার সাহায্যে লিটন ১৫ বলে ৭ রান করে আউট হন লিটন দাস। বাংলাদেশের রানের চাকা সচল রাখা নাজমুল হোসেন শান্ত করেন ৮২ বলে ৫৮ রান। তার ব্যাট থেকে আসে ৬টি চারের মার।
ফর্মহীনতায় ভোগা মুশফিক করেন ৩৪ বলে ১৬ রান। একটি ছক্কার মার আসে তার ব্যাট থেকে। আজকে সাকিবও ভালো কিছু করতে পারেননি। ১টি চারের সাহায্যে ১২ বলে ৮ রান করেন তিনি। দারুন শুরুর পর বেশিদুর যেতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তিনটি চারের সাহায্যে ৪৮ বলে ৩১ রান করেন। ১২ বলে ৯ করে আউট হন আফিফ। তার ব্যাট থেকে আসে একটি চারের মার।
ভারত সিরিজে দুর্দান্ত ব্যাট করা মিরাজও আজ ভালো কিছু করতে পারেনি। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ৭ রান। এক ছক্কা এক চারের সাহায্যে ১৭ বলে ১৪ রান করে আউট হলেন তাসকিন। একটা চারের সাহায্যে ১৩ বলে ১০ রান করে আউট হন তাইজুল। ৩ বলে ০ রান করে অপরাজিত থাকেন মুস্তাফিজ।
ইংল্যান্ডের হয়ে আদিল রশিদ, মার্ক উড, জোফরা আর্চার ও মঈন আলী দুইটি করে উইকেট তুলে নেন। উইল জ্যাক ও ক্রিস ওয়াকস নেন একটি করে উইকেট।
দুই দলের একাদশ:
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম/হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ: জেসন রয়, ফিল সল্ট, ডেভিড ম্যালান, জেমস ভিন্সি, জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), উইল জ্যাক, মঈন আলী, ক্রিস ওয়াকস, আদিল রশিদ, মার্ক উড, জোফরা আর্চার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live