দুর্দান্ত ব্যাট করে ইংল্যান্ডকে জিতিয়ে অবিশ্বাস্য ভাবে যাকে কৃতিত্ব দিলেন মালান
বাংলাদেশের বিপক্ষে ১৪৫ বলে ১১৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ডেভিড মালানে। এমন পারফরম্যান্সের পর ম্যান অব দ্যা হয়েছেন তিনি। বাংলাদেশের স্পিন বান্ধব উইকেটে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং সম্ভব ছিল না। মালান শুরুতে কিছুটা ধরে খেলেছেন। সময়ের সঙ্গে হাত খুলেছেন।
এভাবেই ৬৫ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ডকে হারানো ছন্দও এনে দিয়েছেন। শেষ পর্যন্ত ইংল্যান্ড পেয়েছে ৩ উইকেটের স্বস্তির জয়। ম্যাচ শেষে বিপিএলকে কৃতিত্ব দিয়েছেন মালান। এবার মাত্র দুটি ম্যাচ খেললেও ২০১৯ বিপিএলে কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে ১১ ম্যাচ খেলেছিলেন তিনি। এর বেশিরভাগ ম্যাচই ছিল মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে।
সেবার তার ব্যাট থেকে এসেছিল ৪৪৪ রান। এর মধ্যে রাজশাহীর বিপক্ষে ৫৪ বলে অপরাজিত ১০০ রানের একটি ঝড়ো ইনিংসও ছিল। এর বাইরে চট্টগ্রামের বিপক্ষে ৫১ বলে ৭১ ও সিলেটের বিপক্ষে ৪৯ বলে ৭৪ রানের ইনিংস খেলে নিজের ব্যাটিংয়ের ধাঁর বেশ ভালোই বুঝিয়েছিলেন মালান।
এর কিছুটা দেখা গেল বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে। বিপিএলকে কৃতিত্ব দিয়ে মালান বলেছেন, 'বাংলাদেশে বেশ কিছুটা সময় কাটিয়েছি। বিশেষ করে এই মাঠে (মিরপুর)। সেই অভিজ্ঞতাটা (বিপিএলে খেলা) কাজে লেগেছে। আমি জস বাটলারকে বলেছিলাম তারা যদি আরও ৩০-৪০ রান করে ফেলে তাহলে আমরা সমস্যায় পড়বো। আমরা আনন্দিত যে তাদের এই রানে বেধে ফেলতে পেরেছি এবং শেষ পর্যন্ত জয় পেয়েছি।'
বাংলাদেশের উইকেট বরাবরই স্পিন বান্ধব। ফলে প্রথম ওয়ানডেতে স্পিন উইকেট পেয়ে অবাক হয়নি ইংল্যান্ড। এমন উইকেটেও দলের অন্য ব্যাটাররা যেভাবে ব্যাট করেছে তার প্রশংসা করেছেন মালান। বিশেষ করে শেষ দিকে আদিল রশিদের ২৯ বলে ১৭ রানের ম্যাচ জয়ী ইনিংসটির প্রশংসা করেছেন।
মালান বলেন, 'পিচ এরকম (স্পিন বান্ধব) হবে এটা আমাদের প্রত্যাশিতই ছিল। আমরা বেশ কয়েকটি ভালো পার্টনারশিপ গড়তে পেরেছি, বাংলাদেশও ভালোভাবে ফিরে এসেছিল এবং আমরা জানি তাদের স্পিন আক্রমণ কতটা ভালো। সে (রশিদ) আমাদের মনে করিয়ে দিয়েছে তার ব্যাটিংয়ের স্কিল কতটা ভালো। সে দারুণভাবে চাপ সামলে নিয়েছে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live