নেইমারকে বাদ দিয়ে দল ঘোষণা করলো ব্রাজিল
চলতি মাসের ২৫ তারিখে মরক্কোর বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নামছে সেলেসাওরা। ওই ম্যাচের জন্য ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল জাতীয় দল। তবে কাতার বিশ্বকাপে খেলা অনেক তারকা খেলোয়াড়রাই নেই এই প্রীতি ম্যাচে। কোচ তিতের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন রামন মেনেজেস। চোটের কারণে বাদ পড়েছেন দলের প্রধান তারকা নেইমার দ্য সিলভা। নাম করা কয়েজন খেলোয়াড় না থাকায় অন্তর্বর্তীকালীন কোচের সমালোচনা করছেন সেলেসাও ভক্তরা।
এদিকে বিশ্বকাপে ব্যর্থতার পর নেইমারদের বস তিতের পদত্যাগের পর পর দেশ ও বাইরের কোচ টানতে অনেকের দ্বারেই ঘুরেছে সেলেসাওদের ফুটবল ফেডারেশন। যদিও দীর্ঘদিন পর তারা প্রথা ভেঙে দেশের বাইরের কোচ নিয়োগের বিষয়টি ছিল ঝুঁকে। তবে আড়াই মাসেও কোচ না পাওয়ায় দেশীয় কোচ রামন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়।
মেনেজেস এসেই নতুন ৯ ফুটবলারকে স্কোয়াডে রেখেছেন। পাশাপাশি বিশ্বকাপ খেলা ও ফর্মে তুঙ্গে থাকা তারকাদের মধ্যে বাদ পড়েছেন বার্সেলোনার রাপিনহা, আর্সেনালের মার্টিনেল্লি, ব্রুনো গুইমারেসরা। এছাড়াও দীর্ঘদিন ধরে জাতীয় দলের গোলকিপিংয়ে প্রধান চয়েজ অ্যালিসন বেকার, ডিফেন্ডার সিলভা ও মিডফিল্ডার ফ্রেডকে দলের বাইরে রাখা হয়েছে।
২৩ সদস্যের দলে রাখা হয়েছে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের পাঁচ খেলোয়াড়কে। গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ট রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিটোর রোকু স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস।
২৩ সদস্যের ব্রাজিল দল :
গোলরক্ষক: এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার: ইবানেজ (রোমা), এডার মিলিটাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহ্যাম)
মিডফিল্ডার: আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)
ফরোয়ার্ড: অ্যান্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- শেয়ারবাজারে হঠাৎ বড় লাফ
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা: আমিরাতে ৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ২০২৬ সালে চাহিদার শীর্ষে থাকবে যে চাকরি গুলো: আয়ের বিস্তারিত তথ্য