হুট করে ব্রাজিলের দলে ডাক পেলেন রোনালদো
আসন্ন এই প্রীতি ম্যাচের জন্য চমক রেখে দল ঘোষণা করেছে ফুটবল বিশ্বের পাঁচবারর বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে দুঃসংবাদ হল চোটের কারণে বাদ পড়েছেন দলের প্রধান তারকা নেইমার জুনিয়ার। ঠিক একই কারণে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও থাকছেন না এই ব্রাজিলিয়ান সুপারস্টার।
মরক্কোর বিপক্ষের ম্যাচের জন্য ঘোষিত এই দলে রয়েছেন ২৩ জন। ২৩ সদস্যের এই দলে বিশ্বকাপ খেলা ব্রাজিলিয়ান স্কোয়াডের অনেককেই রাখা হয়নি। ফলে অন্তর্বর্তীকালীন কোচ রামন মেনেজেসের সমালোচনা করছেন সেলেসাও ভক্তরা
কাতার বিশ্বকাপের পর এই প্রথম মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আগামী ২৫ মার্চ মরক্কোর মোকাবিলা করবে। বিশ্বকাপে হতাশাজনক বিদায়ের পর ব্রাজিলের জার্সি গায়েও প্রথম নামবে রিচার্লিসন-ক্যাসেমিরোরা।বিশ্বকাপে ব্যর্থতার পর নেইমারদের গুরু তিতে পদত্যাগ করেন। এরপর থেকে দেশ ও বাইরের কোচ টানতে অনেকের দ্বারেই ঘুরেছে সেলেসাওদের ফুটবল ফেডারেশন। যদিও দীর্ঘদিন পর তারা প্রথা ভেঙে দেশের বাইরের কোচ নিয়োগের দিকে ঝুঁকে। তবে আড়াই মাসেও কোচ না পাওয়ায় দেশীয় কোচ রামন মেনেজেসকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়।
২৩ সদস্যের দলে রাখা হয়েছে দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী ব্রাজিল দলের ৬ খেলোয়াড়কে। গোলরক্ষক মাইকেল, ডিফেন্ডার আর্থার, রবার্ট রেনান, মিডফিল্ডার আন্দ্রে সান্তোস ও ফরোয়ার্ড ভিটোর রোকু স্কোয়াডে প্রথমবারের মত জায়গা পেয়েছেন। এছাড়াও আন্দ্রে, জন গোমেজ, রাফায়েল ভেগা ও রনির মত উদীয়মান তারকাদেরও স্কোয়াডে রেখেছেন মেনেজেস।
এদের মধ্যে আতলেতিকো পারানায়েনেসের হয়ে আলো ছড়ানো ১৮ বছর বয়সী ফরোয়ার্ড ভিতর হোকিকে বলা হচ্ছে নতুন রোনালদো। ব্রাজিলিয়ান ফুটবলে ‘বিষ্ময় বালক’ আসার ধারায় হোকি হতে পারেন নতুন সংযোজন। বার্সেলোনা তাঁর পিছু ছুটছে। মেনেজেসের অধীনে গত মাসে শেষ হওয়া দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব–২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার পথে সর্বোচ্চ ৬ গোল করেন হোকি।
২৩ সদস্যের ব্রাজিল দল :
গোলরক্ষক : এডারসন (ম্যানচেস্টার সিটি), মাইকেল (অ্যাথলেটিকো পিআর), ওয়েভারটন (পালমেইরাস)
ডিফেন্ডার : ইবানেজ (রোমা), এডার মিলিটাও (রিয়াল মাদ্রিদ), মারকুইনহোস (পিএসজি), রবার্ট রেনান (জেনিথ), আর্থার (আমেরিকা মিনেরিও), এমার্সন রয়্যাল (টটেনহ্যাম), অ্যালেক্স টেলেস (সেভিয়া), রেনান লোদি (নটিংহ্যাম)
মিডফিল্ডার : আন্দ্রে (ফ্লুমিনেজ), আন্দ্রে সান্তোস (ভাস্কো), ক্যাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), জন গোমেজ (উলভারহ্যাম্পটন), লুকাস পাকুয়েতা (ওয়েস্ট হ্যাম), রাফায়েল ভেগা (পাল্ম ট্ট্রিস)
ফরোয়ার্ড : অ্যান্তোনি (ম্যানচেস্টার ইউনাইটেড), রিচার্লিসন (টটেনহ্যাম), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রনি (পাল্ম ট্ট্রিস), ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), ভিটোর রোকু (অ্যাথলেটিকো পিআর)।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?