হুট করে যা বললেন রোনালদো
এমন একটি জায়গাতেও মাসসেরা হয়ে রোনালদোর উচ্ছ্বাসের কমতি নেই। অনেকেই বলতে পারেন, ইউরোপের বিভিন্ন লিগের চেয়ে তুলনামূলক পিছিয়ে থাকা সৌদি প্রো লিগের মাসসেরা হয়ে রোনালদোর এত উচ্ছ্বাসের কী আছে!
কিন্তু বিষয়টা হচ্ছে—সম্পূর্ণ নতুন একটি পরিবেশ আর নতুন জায়গায় এসে শুরুটা তেমন ভালো ছিল না রোনালদোর। তবে শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠে এখন সৌদি আরবের ফুটবলে সময়টা দারুণ যাচ্ছে পর্তুগিজ তারকার। গত মাসে চার ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ ৮ গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের সাবেক উইঙ্গার। আর এর জন্যই হয়েছেন সৌদি প্রো লিগের মাসসেরা।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ও কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে গত ডিসেম্বরে ইংল্যান্ডের ক্লাবটি ছাড়ার ঘোষণা দেন রোনালদো। এরপর পর্তুগিজ মহাতারকা যোগ দেন সৌদি ক্লাব আল নাসরে। সৌদি লিগে শুরুটা একেবারেই ভালো হয়নি তাঁর। এর মধ্যে বিপদ বাড়ে সৌদি সুপার কাপের সেমিফাইনালে হেরে তাঁর ক্লাব আল নাসর বিদায় নিলে। তবে আল নাসরের হয়ে নিজের তৃতীয় ম্যাচে গিয়ে গোলের দেখা পান রোনালদো। ওই শুরু, এরপর রোনালদোকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
রোনালদোর আসল রূপ দেখা যায় আল ওয়েহদার বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে একাই ৪ গোল করেন ‘সিআর সেভেন’। পরের ম্যাচে আল তাওউনের বিপক্ষে করেন জোড়া অ্যাসিস্ট। এরপর দামাকের বিপক্ষেও হ্যাটট্রিক করছেন ৩৮ বছর বয়সী ফরোয়ার্ড; সেটাও প্রথমার্ধে মাত্র ২৬ মিনিটের মধ্যে।
মাসসেরার স্বীকৃতি পাওয়ার প্রতিক্রিয়া রোনালদো বলেছেন, ‘সৌদি প্রো লিগের ফেব্রুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি খুশি। আশা করি অনেকগুলোর মধ্যে এটি প্রথম! আল নাসরের অংশ হতে পেরে গর্বিত।’
আল বাতেনের বিপক্ষে গত শুক্রবার আল নাস্রের ৩-১ গোলে জয়ের ম্যাচের পর রোনালদোর হাতে মাসসেরার পুরস্কার তুলে দেওয়া হয়। আল বাতেনের বিপক্ষে অবশ্য গোলের দেখা পাননি রোনালদো।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে হঠাৎ বড় লাফ
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ১৫ এপ্রিল ২০২৬)
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- বার্সাকে কাঁদিয়ে ৯ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে অ্যাতলেটিকো
- আজকের খেলার সময়সূচি:আর্সেনাল বনাম স্পোর্তিং লিসবন
- মোস্তাফিজ ও কেকেআর: খেলার ছলে রাজনীতির কূটচাল? উইজডেনের চাঞ্চল্যকর তথ্য
- ২০২৬ সালে চাহিদার শীর্ষে থাকবে যে চাকরি গুলো: আয়ের বিস্তারিত তথ্য
- হজ ও ঈদুল আজহার তারিখ ঘোষণা: আমিরাতে ৬ দিনের ছুটি!