শেষ হলো ম্যানসিটি ও নিউক্যাসলের মধ্যকার ম্যাচ
ঘরের মাঠ তাই ফেভারিট হিসাবে নেমেছিল ম্যানসিটি। যার ফল পায় খেলার ১৫ মিনিটে। ১৫ মিনিটেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় পেপ গার্দিওলার শিষ্যরা (১-০)। এ সময় মৌসুমের শুরুতে ইনজুরিতে পড়া ফিল ফোডেন নিউক্যাসেলের রক্ষণভাগের চারজন খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক গোল করেন। এটা ছিল ম্যানসিটির হয়ে সব ধরনের প্রতিযোগিতায় তৃতীয় ম্যাচে তার চতুর্থ গোল। তার গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে স্কাই ব্লুজরা।
বিরতির পর ৬৫ মিনিটে মাঠে নামেন বার্নার্ডো সিলভা। ৬৭ মিনিটে তার গোলে ম্যানমিটির ব্যবধান দাড়ায় ২-০। তাকে গোলে সহায়তা করেন আর্লিং হালান্ড। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হালান্ড-ফোডেনরা।
এই জয়ে আর্সেনালের ওপর চাপ তৈরি করে রাখলো তারা। ২৬ ম্যাচ থেকে ৫৮ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে দ্বিতীয় স্থানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়