‘নেইমার বার্সেলোনায় থাকলে ব্যালন ডি’অর জিততে পারত’
তবে ২০১৭ সালে পাল্টে যায় সব কিছু। নেইমার রেকর্ড মূল্যে পিএসজিতে চলে গেলে ভেঙে যায় এ ত্রয়ী। নেইমারের পিএসজিতে যাওয়ার সেই সিদ্ধান্ত নিয়ে এবার প্রশ্ন তুলেছেন সুয়ারেজ। বলেছেন, বার্সেলোনায় থাকলে নেইমার ব্যালন ডি’অর জিততে পারতেন।
বার্সায় মেসি-সুয়ারেজের সঙ্গে রীতিমতো উড়ছিলেন নেইমার। পিএসজিতে গিয়ে নিজের সেই সময়টা আর ফিরে পাননি এই ব্রাজিলিয়ান তারকা। চোটও নেইমারের গতিকে বাধাগ্রস্ত করেছে বারবার।
বার্সায় নেইমারের অবস্থানটা কেমন ছিল, জানাতে গিয়ে সুয়ারেজ বলেছেন, ‘আমাদের কাছে মেসি ছিল বিশ্বসেরা। আর আমার কাছে নেইমার ছিল দ্বিতীয় সেরা। তারা আমাকে গোল্ডেন বুট জিততে সহায়তা করেছে। আমি সব সব সময় তাদের কাছে কৃতজ্ঞ। এটা আরও প্রমাণ করেছে যে, তিনজন তারকা ব্যক্তিগত অর্জনের জন্য না খেলে একসঙ্গে দলীয় সাফল্যের জন্য খেলতে পারে। আমার মনে হয়, এটাই আমাদের সেরা বানিয়েছে। সঙ্গে ভালো সতীর্থও বানিয়েছে।’
বার্সায় নিজের লক্ষ্য কী ছিল, তা নিয়ে সুয়ারেজ আরও বলেছেন, ‘আমি তাদের দুজনকে বলেছি, আমি জিততে এসেছি এবং গুরুত্বপূর্ণ জিনিসগুলো অর্জন করতে চাই। আমার জন্য বিষয় ছিল না যে পেনাল্টি কে নেবে, তা নিয়ে নেইমারের সঙ্গে কিংবা মেসির সঙ্গে ফ্রি-কিক নেওয়া নিয়ে তর্ক করব। আর মাঠের বাইরে আমরা যখন পান করতে বসতাম (নেইমার করত না), নেইমারও পাশে এসে বসত। আমরা তখন সব ধরনের বিষয় নিয়ে কথা বলতাম।’
নেইমারের বার্সেলোনা ছাড়ার কারণ হিসেবে সে সময় মেসির ছায়া থেকে বেরিয়ে এসে আলাদা সত্তা তৈরির কথাটি বারবার বলা হচ্ছিল। অনেকেই তখন বলেছিলেন, পিএসজিকে ইউরোপিয়ান সাফল্য এনে দিয়ে ব্যালন ডি’অর জিততে চান এ ব্রাজিলিয়ান তারকা। তবে সে লক্ষ্য এখনো পূরণ হয়নি। এমনকি এখন মেসিও পিএসজিতে খেলছেন।
তবে সুয়ারেজ মনে করেন, নেইমার বার্সেলোনায় থাকলে সবকিছুই পেতেন, ‘ আমি তাকে বলেছিলাম, তুমি বার্সেলোনায় থাক সবকিছু জিততে পারবে। যদি নেইমার বার্সেলোনায় থাকত, তাহলে সে নিশ্চিতভাবে ব্যালন ডি’অর জিততে পারত।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live