রিয়াল মাদ্রিদের ড্রয়ে বিশাল লাভ বার্সেলোনার
লা লিগার ইতিহাস বলছে, ২৪ ম্যাচ শেষে ৯ পয়েন্টে এগিয়ে থাকা কেউ শিরোপা হারায়নি। যার অর্থ, এবার বার্সেলোনার শিরোপাজয় নিশ্চিত। বিপরীতে দৌড় থেকে ছিটকে গেছে রিয়াল।
রিয়াল কোচ আনচেলত্তি অবশ্য এখনই হাল ছাড়তে রাজি নন। লিগে এখনো দুই দলেরই ১৪টি করে ম্যাচ বাকি। যার একটি আবার ক্যাম্প ন্যুতে মুখোমুখি লড়াইয়ের। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে রিয়াল কোচকে যখন শিরোপার আশা এখানেই শেষ কি না জিজ্ঞেস করা হয়, ইতালিয়ান কোচের জবাবে ছিল আশাবাদ, ‘শিরোপার আশা এখনো শেষ হয়ে যায়নি। হ্যাঁ, ৯ পয়েন্ট মানে অনেক ব্যবধান। তবে আমাদের শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবে।’
চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে পাঁচ গোল করা রিয়াল সর্বশেষ তিন ম্যাচে মাত্র একটি গোল করতে পেরেছে। তাও আতলেতিকোর বিপক্ষে স্পট কিকে। কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে আর লা লিগায় বেতিসের বিপক্ষে গোলের দেখাই পাননি করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগোরা।
কাতার বিশ্বকাপের পর পেনাল্টি বাদ দিলে মাত্র ১০ গোল করতে পেরেছে রিয়াল মাদ্রিদ। এর মধ্যে সর্বোচ্চ ৩টি মার্কো আসেনসিওর। টানা দুই ম্যাচে সেই আসেনসিওকেই মাঠে নামাননি আনচেলত্তি। কী কারণে তাঁকে খেলানো হচ্ছে না-এই প্রশ্নের উত্তরে রিয়াল কোচের জবাব, ‘ওকে কেন খেলানো হচ্ছে না, ব্যাখ্যা করাটা কঠিন। আমাদের রদ্রিগো, বেনজেমা, ভিনিসিয়ুসরা আছে। ওকে নামানোর কথা আমি ভেবেছিলাম। তবে ওকে ছাড়া খেলার কথাও আমাকে ভাবতে হয়েছে।’
বেতিসের বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে আনচেলত্তির প্রতিক্রিয়ায় ছিল হতাশা, ‘যতটা না রাগ লাগছে, তার চেয়ে বেশি লাগছে হতাশা। এই দলটা টানা তিন ম্যাচে ওপেন প্লে থেকে গোল করতে পারছে না। সমস্যাটা কী, তা জানি। এখন আমাদের আরও দক্ষ হয়ে উঠতে হবে।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live