হুট করে সবাইকে নতুন বার্তা দিলেন নেইমার
বাকি মৌসুমের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন, প্যারিস সেন্ট জার্মেইয়ের ব্রাজিলিয়ান সেনসেশন নেইমার। গোড়ালির লিগামেন্টে অস্ত্রোপচার করতে হবে তার। এতে প্রায় চার মাস মাঠের বাইরে থাকতে হবে বলে জানিয়েছে, নেইমারের ক্লাব পিএসজি।
ডান পায়ের গোড়ালির পুরোনো ক্ষতের স্থানে গেল ১৯ ফেব্রুয়ারি লিগ ওয়ানে লিঁলের বিপক্ষে ম্যাচে আবার আঘাত পান ব্রাজিলিয়ান তারকা। বড় ধরনের ক্ষতি এড়াতে লিগামেন্টে অস্ত্রোপচার করতেই হবে বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক প্যানেল।
এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, নেইমার গত কয়েক বছরে অনেকবার ডান গোড়ালিতে চোট পেয়েছেন। বড় ধরনের ক্ষতি এড়াতে তার লিগামেন্ট ঠিক করার জন্য অপারেশন করার পরামর্শ দিয়েছেন মেডিকেল স্টাফরা। দোহার একটি হাসপাতালে নেইমারের এই অস্ত্রোপচার হবে। এ জন্য তাকে তিন থেকে চার মাস মাঠের বাইরে থাকতে হবে।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে ছাড়াই বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে পিএসজি।
বায়ার্নের মাঠে অনুষ্ঠেয় এই ম্যাচে ৩১ বছর বয়সী নেইমারের ছিটকে যাওয়াকে বেশ বড় ক্ষতি হিসেবেই দেখছেন পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়ের। নঁতের বিপক্ষে ম্যাচের আগে তিনি দাবি করেন, পিএসজি তার (নেইমার) অভাব অনুভব করবে।
পিএসজি কোচ জানান, সে (নেইমার) থাকবে না। বায়ার্নের বিপক্ষের ম্যাচটি খেলতে পারবে না। তার অনুপস্থিতি আমাদের জন্য বড় ধাক্কা। আমাদের আক্রমণভাগ বেশ মজবুত এবং গভীর।
২০১৭ সালে ফরাসি ক্লাবটিতে যোগ দেওয়ার পর থেকেই ইনজুরি যেন ব্রাজিলিয়ান সেনসেশনের নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। এ কারণে এক শতাধিক ম্যাচ মিসও করেছেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।
ইনজুরিতে পড়লে হাল ছাড়তে রাজি নন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ইনস্টাগ্রামে তিনি দাবি করেছেন, আমি আরও শক্তিশালী হয়ে ফিরব।
পিএসজির জার্সি গায়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন সেলেসাওদের এই পোস্টারবয়। ক্লাবটির হয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ গোল তার অবদান রয়েছে। এর মধ্যে তিনি করেছেন ১৮ গোল আর করিয়েছেন ১৬ গোল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ১ম ওয়ানডে: শেষ ম্যাচ, জানুন ফলাফল
- বিনিয়োগকারীদের ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- চলছে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচ: টস শেষ, জানুন ফলাফল
- ৬ কোম্পানির লভ্যাংশ ও ইপিএস ঘোষণার তারিখ চূড়ান্ত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: শরিফুলের প্রথম আঘাত, সরাসরি দেখুন Live
- বিনিয়োগকারী ঝুঁকিতে! স্বল্প মূলধনীর শেয়ারে বিপদ
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড: আবারও শরিফুলের আঘাত, সরাসরি দেখুন Live
- শেয়ারবাজার সংস্কারে বিএসইসিতে উচ্চপর্যায়ের বৈঠক
- আজকের খেলার সময়সূচি: বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড
- ডিএসইর ৩ ব্রোকারেজে বড় পরিবর্তন: বাদ পড়লেন ৩ প্রতিনিধি
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬)
- ডিএসই সূচকে এপ্রিলেও নেই নতুন মুখ: আইপিও খরায় বড় ধাক্কা
- আজকের স্বর্ণের দাম: (শনিবার, ১৮ এপ্রিল ২০২৬)
- সাতসকালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?