বিরাট-রোহিতদের ভুল ধরিয়ে দিয়ে ঘূর্ণি উইকেটে ব্যাট ব্যা করার কৌশল বললেন সুনীল গাভাস্কার
সোমবার বিকেল থেকে আহমেদাবাদে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। আর বৃহস্পতিবার থেকে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শুরু হবে ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের চতুর্থ ম্যাচ। এর আগে বৃষ্টি কিছুটা হলেও বাতাসে পিচকে প্রভাবিত করতে পারে। বৃষ্টি পিচে কেমন প্রভাব ফেলবে সেটাই প্রশ্ন। সেই ম্যাচ শুরুর আগে ভারতীয় দলের ব্যাটসম্যানদের পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার।
ভারতের কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাসকর ভারতীয় ব্যাটারদের গুরুত্বপূর্ণ দুটি ভুল ধরতে পেরেছেন। তাঁর মতে প্রথমটি হল, ভারতীয় ব্যাটাররা সঠিক সময় প্যাডের কাছে ব্যাট আনতে পারছেন না। ফলে এলবিডব্লিউ হতে হচ্ছে। দ্বিতীয়টি হল যখন ভারতীয় ব্যাটাররা চাপে থাকছে তাদের ব্যাট ঠিকঠাক বলের লাইনের উপর আসছে না। অদ্ভূত ভাবে ব্যাট চালাচ্ছেন ভারতীয় ব্যাটাররা বলে মনে করছেন সানি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ভারতীয় ব্যাটারদের ব্যাটিং টেকনিক উন্নতি করার কিছু উপায় বলেন।
এই কিংবদন্তি বলেন, ‘উপরের হাত ব্যাটকে পরিচালনা করতে সাহায্য করে। নীচের হাত ব্যাটের গতি নির্ধারণ করে। সুতরাং যদি কোনও ব্যাটার ডিফেন্স করতে চায় তবে নীচের হাতটি হ্যান্ডেলের উপর শক্ত করে ধরে রাখতে হবে। উপরের হাতটি ঠিকঠাক ভাবে ধরলে তা ব্যাটকে নিচে প্যাডের কাছে আসতে অনেকটা সাহায্য করে। তাহলে এলবিড্বলুর হাত থেকে অনেকটা রক্ষা পাবে ব্যাটাররা। গত তিন ম্যাচে অনেক ব্যাটারই এলবিডব্লুর কবলে পড়েছে। বিরাটকেও আউট হয়েছে সেই ভাবে। ব্যাটিং টেকনিক উন্নতি করলে আউট হওয়ার প্রবনতা কমে যাবে।’
তৃতীয় ম্যাচে ভারতীয় ব্যাটাররা অস্ট্রেলিয়ার স্পিন বোলারদের সামনে টিকতে পারেনি। তৃতীয় টেস্ট জিততে অজিদের মাত্র ৭৬ রানের টার্গেট দেয় ভারত। যা খুব সহজেই সেই রান তুলে নেয় অজিরা। ইন্দোরে ম্যাচ জিতে সিরিজে ২-১ করে ফেলে অজি বাহিনী। আর এই ম্যাচের পরই ইন্দোরের পিচ নিয়ে সমালোচনা শুরু হয়। আইসিসি এই পিচকে ‘খারাপ’ বলে আখ্যা দিয়েছে। সবার নজর এখন নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পিচ নিয়ে। সেখানেও একই পিচ করা হয় নাকি স্পোর্টিং উইকেট করা হয় সেটাই এখন দেখার বিষয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live